place বাংলাদেশ শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মহান মে দিবস : প্রবাসীদের শ্রম অধিকার নিশ্চিত করতে হবে – হাবিবুল ইসলাম এনাম চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নবীর আগমনী দিন উপলক্ষ্যে খুশি প্রকাশ করা মুমীনদের পরম্পরা : মো. মাহবুবুর রহমান ফরহাদ

নিজেস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ৬৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয়  সহ সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান ফরহাদ বলেন, হযরত মুহাম্মদ (সা.) এর আগমনে দুনিয়ায় ইনসাফ কায়েম হয়েছিল। যালিমদের তখত নড়ে গিয়েছিল। তাঁর আগমনে সকল দুঃখের অবসান ও চিরতরে বিলীন হয় সকল অশুভ শক্তি। তাই আজও নবীর আগমনী দিনকে কেন্দ্র করে মুমিনরা খুশি জাহির করেন ও শুকরিয়া আদায় করেন। আর ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপনের নামে যারা ভণ্ডামিতে লিপ্ত আমরা তাদের ধিক্কার জানাই। 
তিনি আরো বলেন, যারা দুই ঈদ ছাড়া ঈদ বলতে নিষেধ করেন, তারা কি মুসলমানদের সাপ্তাহিক ঈদকে অস্বীকার করতে পারবেন? অন্যদের কী জানি না। জুমুআর দিন মুমীন ও মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন। তাই ঈদে মীলাদুন্নবী (সা.) নিয়ে ফিতনা না করাই সমীচীন হবে, কেননা নবীর আগমনী দিন উপলক্ষ্যে খুশি প্রকাশ করা মুমীনদের পরম্পরা।
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া গোলাপগঞ্জ (উত্তর) উপজেলার অন্তর্গত ৩নং ফুলবাড়ি ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে মুবারক র‍্যালি পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথিব বক্তব্যে উপরোক্ত কথাগুলি বলেন।
২১ অক্টোবর ২০২২ খ্রি: শুক্রবার বাদ জুমুআ রিয়াদুল জান্নাহ আইডিয়াল মাদ্রাসা কনফারেন্স হলে শাখা সভাপতি মাছুম আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন আহমদ এর  সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের আল ইসলাহ কেন্দ্রীয় পরিষদের নির্বাহী সদস্য মাওলানা রফিকুল ইসলাম খাঁন, সিলেট (পূর্ব) জেলা শাখার সাধারণ সম্পাদক মো রুহুল হুদা চৌধুরী রাহেল, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাছিত আল হাসান, দক্ষিণ সুরমা উপজেলা ভাইস-চেয়ারম্যান মাহবুবুর রহমান, সিলেট (পূর্ব) জেলা সহ-অফিস সম্পাদক হাফিজ আবুল কালাম, ফয়জুল ইসলাম, সদস্য ইমাম হোসেন পাবেল ।
পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন সংগঠনের ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান এহসান, সংগঠনের ইউনিয়ন শাখার সহ-সাধারণ সম্পাদক আকবর হোসেনের শুভেচ্ছা বক্তব্যে সূচীত সেমিনারে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা (উত্তর) সভাপতি গুলজার আহমদ খান জামী, ইউনিয়ন আল ইসলাহ এর  সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসাইন, শামীম আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাইফী, হযরত শাহজালাল (রহ.)  হাফিজিয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মাহফুজুর রহমান , রিয়াদুল জান্নাহ আইডিয়াল মাদ্রাসা প্রধান শিক্ষক মাওলানা সুহেল আহমদ, উপজেলা (উত্তর) তালামীয শাখা সাধারণ সম্পাদক মোহাম্মদ রেদওয়ান হোসেন, সহ-সাধারণ সম্পাদক জসিম আহমদ, পৌর শাখার সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম ওয়াফি,  সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জাহরান, ইউ.পি আল ইসলাহ সহ-সাংগঠনিক সম্পাদক নজমুল ইসলাম খাঁন, মাদ্রাসাই আবু বক্কর (রা.) এর প্রধান শিক্ষক হাফিজ জুনেদ, ইউনিয়ন তালামীযের সহ-সাধারণ সম্পাদক শাহিন আহমদ, এমদাদুর রহমান সোহাগ, শাকিল আহমদ জাহিদ প্রমুখ ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281