place বাংলাদেশ বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

টিকায় আটকে আছে প্রবাসীকর্মীরা, কবে পাচ্ছেন টিকা!

জালালাবাদ ভিউ ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ১০০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
মধ্যপ্রাচ্যসহ বেশকিছু দেশে বাংলাদেশি কর্মীরা কোয়ারেন্টাইনের শর্তে যেতে পারলেও, অনেক দেশেই টিকা ছাড়া তারা যেতে পারছেন না।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য মতে, গেল আড়াই মাসে এক লাখ নব্বই হাজার প্রবাসী দেশে ফিরেছেন। করোনার টিকা না নিতে পেরে যাদের অনেকেই আর কাজের জন্য বিদেশ যেতে পারছেন না। আর, টিকা না নিলে চলতি বছরের সেপ্টেম্বর থেকে আকামা নবায়ন হবে না প্রবাসীদের। তাই বাংলাদেশে ছুটিতে থাকা প্রবাসীরা নিজ কর্মস্থলে ফেরত যেতে হলে অগ্রাধিকার-ভিত্তিতে টিকা গ্রহণের বিকল্প নেই। স্বভাবতই এ সুযোগ দেওয়ার দাবি সংশ্লিষ্টদের।

এদিকে জনশক্তি সংশ্লিষ্টরা বলছেন, টিকা প্রাপ্তিতে প্রবাসীদের গুরুত্ব না দেওয়া হলে প্রবাসী আয়ের ওপর তা নেতিবাচক প্রভাব ফেলবে।

তবে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বলছে, সরকারি প্ল্যাটফর্ম ‘সুরক্ষা’ থেকে টিকা নিবন্ধনের সুযোগ পাবেন বিদেশগামী কর্মীরা। কম সময়ে এবং সহজে অভিবাসী কর্মীদের টিকা দেওয়া হবে।

বিদেশগামী কর্মীদের করোনার টিকা নিয়ে বেশ কিছুদিন ধরে এক ধরনের জটিলতা তৈরি হয়েছে। যদিও গত শনিবার থেকে দেশে আবারো করোনা প্রতিরোধী টিকা দেওয়ার কর্মসূচি শুরু হয়েছে। সেখানে প্রবাসীদের অগ্রাধিকার তালিকায় রাখা হলেও সে টিকা সহজে পাওয়া সম্ভব হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

এ অবস্থায় কুয়েতসহ অনেক দেশেই টিকা ছাড়া প্রবাসীরা যেতে পারছেন না। বর্তমানে করোনা টিকা না পেয়ে কাজ হারাতে বসেছেন কুয়েত থেকে আসা প্রায় ১৫ হাজার প্রবাসী। অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজারসহ চার ধরনের টিকা ছাড়া কাজে ফেরত যেতে পারবেন না তারা। কারণ স্থানীয় নাগরিক ও বিভিন্ন দেশের প্রবাসীদের সুরক্ষায় চারটি টিকার অনুমোদন দিয়েছে কুয়েত সরকার। এর বাইরের অন্য টিকা নিয়ে দেশটিতে যাওয়া যাবে না।

যাদের বৈধ আকামা রয়েছে এবং যারা ফাইজার, অক্সফোর্ড, জনসন ও মডার্নার টিকা গ্রহণ করবেন, তাদের কুয়েত প্রবেশ ও বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হবে। টিকা না নিলে সেপ্টেম্বর থেকে আকামা নবায়ন হবে না কুয়েত প্রবাসীদের। ফলে কাজ হারানোর ঝুঁকিতেও রয়েছেন সেখানে কর্মরত বাংলাদেশি কর্মীরা।

এদিকে গত বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে বিদেশ গমনেচ্ছুকদের ভিড় করেন। সেখানে যারা ভিড় করছেন তারা বলছেন যে, তাদের অনেকের ভিসার মেয়াদ খুব দ্রুতই শেষ হয়ে যাবে। কিন্তু এখনো টিকা পাওয়ার বিষয়ে কোনো আশ্বাস পাচ্ছেন না তারা।

এ ছাড়া সৌদি আরব ও কুয়েতগামীদের অনেকে টিকার জন্য রেজিস্ট্রেশন করলেও চীনের সিনোফার্মের যে টিকা তাদের দেওয়া হবে তা গ্রহণ করার বিষয়ে এখনো কোনো নিশ্চয়তা দেয়নি দেশগুলো।

অন্যদিকে করোনাভাইরাসের টিকা না থাকায় বিদেশে গিয়ে কোয়ারেন্টাইনের জন্য বাড়তি টাকা গুনতে হচ্ছে প্রবাসী অনেক কর্মীর। এর প্রভাবে বিদেশে কর্মী পাঠানো কমে যাচ্ছে। তাই সরকারের কাছে অগ্রাধিকারভিত্তিতে বিদেশগামী কর্মীদের টিকার ব্যবস্থা করার আবেদন করেছেন সংশ্লিষ্টরা। এর পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর বিদেশগামী কর্মীদের টিকা প্রদানের বিষয়টি নিশ্চিত করেছে।

জালালাবাদ /আলোকিত বাংলাদেশ

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281