ফেঞ্চুগঞ্জে নির্বাচন হবে, পূর্বেও ষড়যন্ত্রকারীদের প্রতিহত করেছি: এড. মন্টু
জনগণের ভোটাধিকার যারা বন্ধ করে ক্ষমতা চায় তারা প্রকৃত জনপ্রতিনিধি নয়- এড. মন্টু

বাংলাদেশ অ্যাটলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক, সাবেক সহকারী এটর্নি জেনারেল ও যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এবং দৈনিক জালালাবাদ ভিউয়ের উপদেষ্টা এডভোকেট আব্দুর রকিব মন্টু বলেছেন, জনগণের অধিকার নির্বাচিত জনপ্রতিনিধি। জনপ্রতিনিধিকে অবশ্যই জনগণের শাসক নয় বরং সেবক হতে হবে। জনগণের অধিকার ও তাদের উন্নয়ন করতে সর্বপরি সবাইকে কাজ করে যেতে হবে। শুধু সরকার নয় এর সাথে সমাজের বৃত্তবান মানুষকেও মানুষের সেবায় এগিয়ে আসতে হবে।
তিনি এক প্রশ্নের জবাবে বলেন, আওয়ামী লীগ একদিনে সৃষ্টি হয়নি। বর্তমানে কিছু নামধারী আওয়ামী লীগের নেতারা নিজেদের এমনভাবে সমাজে উপস্থাপন করেন যেন মনে হয় তারা আওয়ামী লীগ তৈরি করেছেন।
ফেঞ্চুগঞ্জের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এর পূর্বে প্রায় ১০ বছর ফেঞ্চুগঞ্জের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। আমি তা ফিরিয়ে দিয়েছি আইনি লড়াই করে। এর জন্য আমি নিজেকে এমপি বা মন্ত্রী হবার জন্য তা করিনি৷ আমি চেয়েছি জনগণ যেন তার ভোটাধিকার প্রয়োগ করে। এর পাশাপাশি তিনি বলেন – এবারও যদি ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে কোন কুচক্রী মহল পায়তারা সৃষ্টির চেষ্টা করে তবে তাও প্রতিহত করা হবে।
তিনি আজ ১৪ জানুয়ারি শনিবার সকালে ফেঞ্চুগঞ্জ নিজামপুরে অনুষ্ঠিত তার নিজ বাসভবনে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণের পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপরোক্ত কথাগুলো বলেন। এরপর তিনি কটালপুরে শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সমাজকর্মী মো. শাহ নেওয়াজ, কবির আহমেদ, প্রতিবন্ধী অধিকার ফোরাম বাংলাদেশের আহবায়ক ও সাংবাদিক মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল, সাংবাদিক জহিরুল ইসলাম, প্রমুখ।



