place বাংলাদেশ বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে :নির্বাচন কমিশন সচিব

রফিকুল ইসলাম মামুন
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ১৪১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবির খোন্দকার বলেছেন, আগামী ডিসেম্বর মাসের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপনির্বাচন ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সম্পন্ন করা হবে। রাজধানীর নির্বাচনী ভবনে ৮৪তম কমিশন বৈঠক শেষে আজ সোমবার (২৩ আগস্ট) তিনি এ কথা জানান।

সচিব বলেন, সাড়ে চার হাজার ইউনিয়নের মধ্যে আমরা মাত্র ২০৪টিতে ভোটগ্রহণের আয়োজন করতে পেরেছি। আজকে কমিশন সভায় আগামী ডিসেম্বরের মধ্যে চার হাজারের মতো ইউনিয়ন পরিষদ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, পৌরসভা, কমিল্লা-৭ শূন্য আসনে উপনির্বাচন, জেলা পরিষদসহ অন্যান্য নির্বাচন করার সিদ্ধান্ত হয়েছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কমিশন সভায় কোনটার নির্বাচন কবে দেয়া হবে সেই বিষয়ে আলোচনা করা হবে।

গত ৩ মার্চ প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদের তফসিল ঘোষণা করা হয়েছিল। ঘোষিত তফসিল অনুযায়ী ভোট হওয়ার কথা ছিল ১১ এপ্রিল। করোনাভাইরাস পরিস্থিতির কারণে ভোট স্থগিত করা হয়। পরে গত ৩ জুন ভোটের তারিখ পুনর্নির্ধারণ করে ২১ জুন করা হয়। সীমান্তবর্তী এলাকায় করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় ১৬৭টি ইউপির ভোট স্থগিত করা হয়। তবে ২১ জুন বাকি ২০৪টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

অপরদিকে স্থগিত করে রাখা সিলেট-৩ শূন্য আসনের উপ-নির্বাচনের বিষয়ে সচিব বলেন, আগামী ৪ সেপ্টেম্বর সিলেট-৩ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর যেহেতু ভোটের মাত্র দু’দিন আগে এটি বন্ধ করা হয়েছিল। তাই আগামী ১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২ সেপ্টেম্বর সকাল ৮টার আগ পর্যন্ত একদিন প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন।

উল্লেখ্য, আইন অনুযায়ী আগামী ৬ সেপ্টেম্বরের মধ্যে এ আসনে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281