place বাংলাদেশ রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক কুলাউড়ায় শিক্ষক-প্রাক্তন ছাত্রীর ঘটনা নিয়ে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সংবাদ সম্মেলন ফ্যাসিবাদী শক্তি আর মাথা উঁচু করে দাড়াতে পারবে না : এম এ মালেক এমপি ফেঞ্চুগঞ্জের পুলিশের বিশেষ মহড়া, ঈদে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ চেকপোস্ট অব্যাহত ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নুরুল হোসেন খোকন ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদ এর কমিটি গঠন

ঘূর্ণিঝড় ‘হামুন’ আঘাত হানতে পারে রাতে

নিজেস্ব প্রতিবেদন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ২৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

facebook sharing buttonবঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘হামুন’ ধেয়ে আসায় সারা দেশের নদীপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

মঙ্গলবার দুপুর আড়াইটা থেকে সারা দেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।

বিআইডব্লিটিএর উপপরিচালক (মিডিয়া) মোবারক হোসেন মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঢাকা নদী বন্দরে এক নম্বর ও চাঁদপুরের পরে নদীতে দুই নম্বর সতর্কতা সংকেত রয়েছে।

তিনি বলেন, সমুদ্র বন্দরে সংকেত বাড়ছে। চাঁদপুরের তিন নদীর মোহনা বিপদজনক হয়ে উঠেছে। এ কারণে আগাম সতর্কতা হিসেবে সদরঘাট থেকে চাঁদপুরসহ সব গন্তব্যে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিআইডব্লিটিএর উপপরিচালক ও বরিশাল নদী বন্দরের কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবটা বরিশাল বিভাগের মধ্যে বরিশাল ও ভোলায় বেশি পড়ে। তাই সকাল থেকে বরিশাল-ভোলাসহ বিভাগের সব নদ-নদীতে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এ নির্দেশনা জারি থাকবে।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার দুপুরের দিকে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের আকারে ‘হামুন’ ভোলার কাছ দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে বলে।

বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন জানান, ‘হামুন’র প্রভাবে পায়রা সমুদ্র বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত ও বরিশাল নদী বন্দরে দুই নম্বর সতর্ক সংকেত রয়েছে। বৈরি আবহাওয়ার কারণে সকাল সাড়ে ১০টা থেকে বরিশাল নদী বন্দর থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

 

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281