place বাংলাদেশ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ 

গোলাপগঞ্জ নব-গঠিত ছাত্রলীগ কমিটিকে রুহিন খানের অভিনন্দন

রাসেল আহমেদ
  • প্রকাশের সময় : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ৫৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান নবগঠিত উপজেলা, পৌরসভা ও কলেজ শাখা ছাত্রলীগের নতুন গঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন। দীর্ঘ ১৭ বছর পর গোলাপগঞ্জ উপজেলা, পৌরসভা ও ঢাকাদক্ষিন সরকারী ডিগ্রি কলেজ শাখার নতুন কমিটি আসায় উজ্জীবীত ছিল ছাত্রলীগের নেত্ববৃন্দ। পাশাপাশি আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দের মাঝেও একটি আমেজের সৃষ্টি হয়। নব-কমিটি সবার প্রতি ইতিমধ্যে তারা অভিনন্দন জ্ঞাপন করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম চেয়ে গেছে নতুন কমিটির পদবীপ্রাপ্ত কর্মী সমর্থকদের পোস্ট ও স্ট্যাটাসে। সব মিলিয়ে উল্লাসীত সরকার দলীয় নেতৃবৃন্দ।

এক বিবৃতিতে রুহিন আহমদ খান প্রতিবেদককে জানান, তিনি ২০০৫ সালে সম্মেলনের মাধ্যমে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহন করেন। তবে এরপর থেকে বার বার মেয়াদোত্তীর্ণ হলেও ছাত্রলীগের কমিটি হয়নি। ছাত্র জীবনে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে আওয়ামীলীগ সংগঠনে হাজার হাজার কর্মী রাজনীতি শুরু করলেও দীর্ঘ দেড় যোগের ব্যবধানে তারা ক্রমান্বয়ে আওয়ামীলীগে স্থান পেয়েছেন। তাদের রাজনৈতিক ক্যারিয়ারে ছাত্রলীগের কোন পদপদবী লাগেনি দেড় যোগে কমিটি না আসায়। নতুন প্রজন্মের উপর আস্থা রেখে, সিনিয়র নেতৃবৃন্দের নেতৃত্বে আগামীর সোনার বাংলা গড়ার লক্ষে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিশ্চিত হয়েছে। এসময় তিনি ছাত্রলীগের কমিটি দেয়ায় জেলা ছাত্রলীগ সভাপতি, সাধারণ ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এদিকে আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি, পৌর কাউন্সিলর রুহিন আহমদ খানের নেতৃত্বে নব-কমিটির সবাইকে স্বাগত জানিয়ে বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা বের করা হয়। এসময় ছাত্রলীগের নতুন নেতৃত্বকে ফুলেল মালা দিয়ে বরন করেন সিনিয়র নেতৃবৃন্দ। বাদ সন্ধ্যা মোটর সাইকেল শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনীতে এসে শেষ হয়। শোভাযাত্রার দিকনির্দেশনা দেন সাবেক ছাত্রনেতা ও যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ এবং আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এসময় ছাত্রলীগের মুলনীতির স্লোগানে মুখরিত ছিল গোলাপগঞ্জ উপজেলা সদর।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281