place বাংলাদেশ শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মহান মে দিবস : প্রবাসীদের শ্রম অধিকার নিশ্চিত করতে হবে – হাবিবুল ইসলাম এনাম চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুলাউড়ায় তালামীযে ইসলামিয়ার মীলাদুন্নবী (সা.) র‌্যালি অনুষ্ঠিত

রেজাউল ইসলাম শাফি
  • প্রকাশের সময় : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ৫৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে ৯ অক্টোবর (রবিবার) কুলাউড়া শহরে হাজার হাজার মানুষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘মুবারক র‌্যালি’।

র‌্যালিতে অংশগ্রহণের জন্য সকাল থেকেই শহরস্থ আলালপুর আত্তর খান হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গণে কুলাউড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে সর্বস্তরের ছাত্র-জনতা জমায়েত হন।
সকাল ১০টা থেকে যুহরের পূর্ব পর্যন্ত প্রিয়নবী (সা.) এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও অতিথিবৃন্দ। বাদ যুহর শুরু হয় র‌্যালি। প্রিয়নবীর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক,নানা রঙের ফেস্টুন ও প্লেকার্ড র‌্যালিতে শোভাবর্ধন করে। আশিকে রাসূল ছাত্রজনতার সুরে সুরে ধ্বনিত হয় প্রিয়নবীর প্রশংসাগীতি। ত্বালায়াল বাদরু আলাইনা, সালাম সালাম নবী সালাম সালাম, মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম, বালাগাল উলা-বি কামালিহি, শামছুদ্দুহা আসসালাম, এরকম অগণিত নাত-এর সুমধুর সুর লহরি শহরের আকাশ বাতাস মুখরিত করে।

খলিফায়ে ফুলতলী আলহাজ্জ হাফিজ মহসিন খান ছাহেবের উদ্ভোধনের মাধ্যমে এবং উপজেলা সভাপতি মো: ইসমাইল হাসান শাকিল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত র‌্যালিপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আল ইসলাহ’র সহ সাংগঠনিক সম্পাদক ও কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ।

পৌর আল ইসলাহ’র প্রচার সম্পাদক আব্দুল মুবিন এর কুরআন তেলাওয়াত ও উপজেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক এর শুভেচ্ছা বক্তব্যে সূচিত হওয়া অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক এম এ জলিল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া পৌর সভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ স ম কামরুল ইসলাম,সংগঠনের সাবেক অর্থ সম্পাদক খন্দকার অজিউর রহমান আসাদ,মৌলভীবাজার জেলা আল ইসলাহ’র পাঠাগার সম্পাদক কাজী খন্দকার ফখরুল ইসলাম,সমাজ কল্যাণ সম্পাদক আতিকুর রহমান আখই,কুলাউড়া পৌর আল ইসলাহ’র সাধারণ সম্পাদক জাহেদ বখস টিপু মৌলভীবাজার জেলা তালামীযের সহ প্রচার সম্পাদক আফজাল হুসেন সাজু,আজিজুল ইসলাম রিয়াদ,অর্থ সম্পাদক রাশেদ আহমদ,কুলাউড়া উপজেলা আল ইসলাহ’র সাবেক সহ সভাপতি আবুল কালাম,মাওলানা আইয়ুব আনসারী,কুলাউড়া পৌর আল ইসলাহ’র সহ সভাপতি হাফিজ আনওয়ার আহমদ,কুলাউড়া উপজেলা আল ইসলাহ’র সাবেক সহ সাধারণ সম্পাদক কাজী মখলিছুর রহমান,কাজী এহসানুল মাহবুব জাকির,সাংগঠনিক সম্পাদক হাফিজ শামছুল ইসলাম,পৌর আল ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক পংকি আহমদ,মনসুর ফাজিল মাদরাসার আরবী প্রভাষক হাবিবুর রহমান হাসানী,সিলেট মহানগর তালামীযের সাবেক সহ সভাপতি কাজী আব্দুছ সামাদ আজাদ,কুলাউড়া উপজেলা তালামীযের সাবেক সভাপতি ফরিদ উদ্দিন হাফিজ আমিনুল ইসলাম,বদরুল ইসলাম,এবাদুর রহমান,শাহাজান আলম,আশরাফুল ইসলাম আবুল,সৈয়দ হাবিবুন নুর।

মুবারক র‍্যালিতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সদস্য মিফতাহ উদ্দিন নোমান,সাব্বির হোসাইন,পৌর তালামীযের সভাপতি সাইদুল ইসলাম, শ্রীপুর ফাযিল মাদ্রাসার সভাপতি মুজিবুর রহমান,কুলাউড়া পৌর শাখার সাধারণ সম্পাদক আব্দুস সামাদ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা তালামীযের সহ সভাপতি জিয়াউর রহমান খান মিতুল,রেদ্বওয়ান বখস রাহাদ,সহ সাধারণ সম্পাদক আব্দুছ ছবুর,জাহিদুল ইসলাম খান রনি সহ উপজেলা ও ইউনিয়ন শাখার সভাপতি সাধারণ সম্পাদক সহ সর্বস্তরের দায়িত্বশীলবৃন্দ|

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281