মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ৩ নং ভাটেরা ইউনিয়নের মাইজগাঁও গ্রামের আব্দুল মুহিত নামে এক ব্যক্তির বাড়িতে হামলা চালিয়েছে ক্ষমতাসীন সন্ত্রাসী বাহিনী। ২০২৪ সালের ২৬ আগষ্ট আনুমানিক বিকেল ৬ টায় দিকে আব্দুল মুহিতের বাড়ীতে হামলার ঘটনাটি ঘটে, এবং তার পরিবার কে ঘর থেকে বের করে দিয়ে বাড়ি জুর পূর্বক দখল করে নেয় সন্ত্রাস বাহিনী তার চাচাতো ভাই নুরুল, শেফুল, তাজুল সহ অজ্ঞাত কিছু ব্যাক্তি।
এমনকি আব্দুল মুহিত দেশে আসলে মেরে ফেলার হুমকি দেয়।
জানা যায়, কুলাউড়া উপজেলার ৩নং ভাটেরা ইউনিয়নের মাইজগাঁও গ্রামের আব্দুল কাদিরের ছেলে আব্দুল মুহিত ১৪/১২/২২ইং সনে প্রবসে চলে যান ০৩ সেপ্টেম্বর ২০২২ইং পূর্ব শত্রুতার জেরে আব্দুল মুহিতের বাড়ীতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ঘর ভেঙে তার মাতা মরিয়ম বিবি তালুকদার (৪৭) কে ধারালো অস্ত্র দিয়ে আগাত করে রক্তাক্ত করে, এবং তার পিতা আব্দুল কাদির ও আব্দুল মুহিত কে লাঠি দিয়ে মেরে আহত করে এবং তাদের ঘর থেকে নগদ টাকা সহ মালামাল লুট করে নেয় রাজনৈতিক দলের প্রবাস শালী সন্ত্রাসী বাহিনী।
নুরুল ইসলাম গং এর সাথে দৃর্ঘ্য দিন থেকে জায়গা জমি নিয়ে বিরুদ চলে আসছে, এমন কি আব্দুল মুহিতের বাড়ীর জায়গায় কাগজ পত্র সঠিক থাকা সত্বেও তাদের কে জোর পূর্বক বাড়ী থেকে বের করে দেয় সন্ত্রাসী বাহিনী।
এমনকি এর আগে ০৫/০২/২০২৩ ইং স্থানীয় চেয়ারম্যান সৈয়দ এ কে এম নজরুল ইসলাম কতৃক আব্দুল মুহিতের পরিবার কে মিথ্যা রেজুলেশন লিখে সমাজচ্যুত করে রাখেন প্রভাবশালী চেয়ারম্যান সৈয়দ এ কে এম নজরুল ইসলাম, আব্দুল মুহিত সহ তার পরিবার কে জিম্মি করে প্রাণনাশের হুমকি ও দেন এবং কুলাউড়া থানায় বিভিন্ন মিথ্যা মামলার আসামি দিয়ে হয়রানি শিকার করেন।



