place বাংলাদেশ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

কুলাউড়ায় ‘আদর্শ পাঠাগার বইপড়া উৎসব-২০২৫ অনুষ্ঠিত

শেখ সাইফুল সিদ্দিকী
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৩১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ‘আদর্শ পাঠাগার বইপড়া উৎসব-২০২৫ উপলক্ষ্যে তিন শতাধিক পাঠকের মধ্যে আজ বই বিতরণ করা হয়।

২৫ এপ্রিল, শুক্রবার, অপরাহ্নে কুলাউড়া পৌরসভার মিলনায়তনে এ বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বইপড়ার উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও কুলাউড়া পৌরসভার প্রশাসক মোঃ মহিউদ্দিন।
‘ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ এমদাদুল ইসলাম ভুট্টোর সভাপতিত্বে ও বইপড়ার সঞ্চালক প্রভাষক মোঃ খালিক উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফজলুল হক, কুলাউড়া ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ বদরুজ্জামান সজল, কুলাউড়া সরকারি কলেজের শিক্ষক কুলাউড়া শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক শিপার উদ্দিন আহমদ, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখস, প্রভাষক মোহাম্মদ কামরুজ্জামান, এন আর বি কমার্শিয়াল ব্যাংক কুলাউড়া শাখার ব্যবস্থাপক মোঃ এনাম উদ্দিন, বিশিষ্ট লেখক ও কলামিস্ট এএফএম ফৌজি চৌধুরী, সিনিয়র সাংবাদিক এম. মুক্তাদির হোসেন, কবি ও প্রাবন্ধিক ভানু পুরকায়স্থ, ভাটেরা গার্স স্কুলের প্রধান শিক্ষক কাওসার আহমদ মুন্না, কুলাউড়া প্রেসক্লাবের সদস্য সাংবাদিক ইউসুফআহমদ ইমন প্রমূখ।
এছাড়া অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, পেশাজীবি ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে তিন শতাধিক পাঠকের মধ্যে বইপড়া উৎসবের পরীক্ষার জন্য লেখক মোঃ খালিক উদ্দিন এর লেখা ‘প্রেরণার গল্প’ বইটি বিতরণ করা হয়।
উক্ত বই থেকে মৌলিক তথ্য সম্বলিত ১০০ টি জ্ঞানমূলক প্রশ্নে আগামী ১৭ মে একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশ নেওয়া সকল প্রতিযোগীকে মূল্যবান উপহার বই দেওয়ার পাশাপাশি সেরা ১০০ জন পাঠককে বিভিন্ন পরিমাণে নগদ অর্থ, একাধিক বই, শুভেচ্ছা স্মারক ও বিভিন্ন শিক্ষা উপকরণ দিয়ে পুরস্কৃত করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281