place বাংলাদেশ বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ 

করোনা টিকা ছাড়া ঢুকা যাবে না সৌদির শপিংমলে

আন্তর্জাতিক সংবাদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ১০৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

করোনাভাইরাসের তাণ্ডবে পুরো বিশ্ব বিপর্যস্ত। তবে ধীরে ধীরে বিভিন্ন দেশে শুরু হয়েছে ভ্যাকসিনের প্রয়োগ। এমন পরিস্থিতিতে করোনার ভ্যাকসিন এখনও যারা নেননি তারা সৌদি আরবের শপিং মলসহ কোনও বাণিজ্যিক পণ্য বিক্রয়ের স্থলে প্রবেশ করতে পারবেন না। আগামী ১ আগস্ট থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে।

এ ব্যাপারে গালফ নিউজের বরাতে জানা যায়, দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল রাহমান আল হুসেইন রবিবার এ তথ্য জানিয়েছেন।

আল হুসেইন বলেন, ‘যারা করোনাভাইরাসের ভ্যাকসিনের অন্তত একটি ডোজ নিয়েছেন তারা শপিং মলে প্রবেশ করতে পারবেন। ’ শুধু শপিং মলই নয়, এই নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে অন্য প্রায় সকল ক্ষেত্রে। ভ্যাকসিন নেওয়া ব্যক্তিরাই অর্থনৈতিক, বাণিজ্যিক, সাংস্কৃতিক, বিনোদনমূলক ও খেলাধুলার কার্যক্রমে অংশ নিতে পারবেন।

কোনো সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ব্যবসা অথবা অন্য কাজে প্রবেশের ক্ষেত্রেও শুধু ভ্যাকসিন গ্রহণকারীরাই অনুমতি পাবেন। এছাড়া সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং গণপরিবহনের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। ৪৮ দিন পর কার্যকর হতে যাওয়া এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সৌদির জনগণকে ভ্যাকসিন নিতে উৎসাহিত করার জন্য। এছাড়া এর মাধ্যমে করোনার সংক্রমণরোধও সম্ভব হবে বলে আশা প্রকাশ করছে কর্তৃপক্ষ।

Jalalabadview24 / 258952

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281