place বাংলাদেশ রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

ইউপি নির্বাচন : দুই মেম্বারের কেন্দ্র দখলের চেষ্টা, গুলাগুলি – নিহত ১

জালালাবাদ ভিউ ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুন, ২০২১
  • ১০৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

সারাদেশে চলছে ২০০ টিরও অধিক ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচন ঘিরে এ পর্যন্ত কিন্তু ইউনিয়নে সহিংসতার খবর পাওয়া গেছে।

ভোলার চরফ্যাশন উপজেলা নির্বাচনে দুই মেম্বারপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষের সময় গুলিতে এক সমর্থক নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার বেলা ১১টার দিকে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চরফকিরা কো-ইড সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মনির হোসেন (২৫)। তিনি হাজারীগঞ্জ ৫নং ওয়ার্ডের বশির উল্লাহর ছেলে।

শশীভূষণ থানার ওসি রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কেন্দ্রের বাইরে ভোট চাওয়া নিয়ে ফুটবল প্রতীকের মেম্বারপ্রার্থী ইয়াসিন মাঝি ও টিউবওয়েল প্রতীকের মেম্বারপ্রার্থী ইউসুফ সিকদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবি ছররা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মনিরের মৃত্যু হয়।

চরফ্যাশন উপজেলা হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা সুভন বসাক জানান, হাসপাতালে আনার আগেই গুলিবিদ্ধ ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

জালালাবাদ / জুয়েল /৩৫৬৭

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281