place বাংলাদেশ রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মহান মে দিবস : প্রবাসীদের শ্রম অধিকার নিশ্চিত করতে হবে – হাবিবুল ইসলাম এনাম চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালত প্রাঙ্গণে আসামীর মাথা ফাটালো বাদী

বড়লেখা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩
  • ৪৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদী সাইদুল ইসলাম মাথা ফাটিয়ে রক্তাক্ত করেছেন আসামী ফারুক আহমদকে। পুলিশ হামলাকারী বাদী ও আহত আসামীর ভাই আলাউদ্দিনকে আটক করে আদালতে সোপর্দ করেছে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক থানার ওসিকে তাদের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দিয়েছেন। ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরে আদালত প্রাঙ্গণে।
জানা গেছে, উপজেলার চান্দগ্রাম দক্ষিণ জিনাত গ্রামের সাইদুল ইসলাম জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে প্রতিপক্ষের আলাউদ্দিন, আজিজুর রহমান, জুবের আহমদ, রাজু আহমদ, ফারুক আহমদ প্রমুখকে আসামী করে থানায় মামলা করেন। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। মঙ্গলবার ধার্য তারিখে বাদি-বিবাদী বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে যান। হাজিরা দরখাস্ত জমা দিয়ে আদালত প্রাঙ্গণে মামলার ডাকপড়ার অপেক্ষাকালিন পাশের হোটেলের সম্মুখে দাঁড়িয়ে চা পান করছিলেন আসামী ফারুক আহমদ। এসময় বাদী সাইদুল ইসলাম স্বাক্ষীদের নিয়ে মামলা আপসের চাপ প্রয়োগ করেন। এতে ফারুক আহমদ আপত্তি করায় হাতের কাপ কেড়ে নিয়ে মাথায় আঘাত করলে মাথা ফেটে তার রক্তাক্ত জখম হয়। ফারুক আহমদকে বাঁচাতে গিয়ে অপর আসামী তার ভাই আলাউদ্দিন বাদী সাইদুল ইসলামকে চড়থাপ্পড় মারেন। এঘটনায় আদালত পুলিশ বাদী সাইদুল ইসলাম ও আসামী আলাউদ্দিনকে আটক করে আদালতে সোপর্দ করেছে।
আদালত পুলিশের জিআরও পিযুষ কান্তি দাস জানান, আদালত প্রাঙ্গণে হামলার ঘটনায় আদালত থানার ওসিকে আটক সাইদুল ইসলাম ও আলাউদ্দিনের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281