place বাংলাদেশ সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ

ছাত্রদল নেতা তোফায়েল এর বাড়িতে ফের হামলা ভাঙচুর

প্রেস বিজ্ঞপ্তি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেট এমসি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বড় পলির গাও এর বাসিন্দা বর্তমান প্রবাসে পলাতক তোফায়েল আহমেদ এর বাড়িতে বাংলাদেশে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ৫ই জানুয়ারি ২৪ ইং তোফায়েল আহমেদ এর ব্যক্তিগত ফেইসবুক একাউন্ট থেকে বর্তমান আওয়ামী লীগ সরকার বিরোধী মন্তব্যের কারণে ১৫ ই জানুয়ারী অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী ১৯ই জানুয়ারী আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী মুহিবুর রহমান মানিকের সমর্থকেরা তোফায়েল আহমেদ এর বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।

বিষয়টি নিশ্চিত করে তোফায়েল আহমেদ এর পরিবারের পক্ষ থেকে সাংবাদিকদের জানান – আমরা হঠাৎ তোফায়েল এর নামে ডাক শুনি। পরবর্তীতে একদল সন্ত্রাসী বাহিনী মূলত তারা ছাতক উপজেলা ছাত্রলীগের কর্মী জামাল (২৮) রুবেল (৩২) নাহিদ (৩০) আবু বকর (২৮) এর নেতৃত্বে আমাদের ঘরে ঢুকে হামলা চালায়। এবং ব্যপক ভাংচুর চালায়। এ সময় আমরা ছাতক থানায় যোগাযোগ করলে থানার এস আই সহ একদল পুলিশ সদস্য এসে তাদের সাথে যোগ দিয়ে তোফায়েল দেশদ্রোহী বিশ্বাসঘাতক বলে আমাদের হুমকি দিয়ে যান। সর্বশেষ এ ঘটনার পরবর্তীতে ছাতক থানায় অভিযোগ করতে গেলে অভিযোগ গ্রহণ করা হয়নি।

এ বিষয়ে ছাতক থানা কতৃপক্ষ হামলার বিষয় স্বীকার করে জানান, এটা রাজনৈতিক বিষয়। এ বিষয়ে আমাদের কোন অভিযোগ রাখার সুযোগ নেই।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281