place বাংলাদেশ সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

সিলেটের শহীদ স্মৃতি উদ্যান নির্মাণে ৩৫ লক্ষ টাকা দিলো লন্ডন বাংলা প্রেসক্লাব

ইবাদুর রহমান জাকির
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ২১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেটের শহীদ স্মৃতি উদ্যান প্রতিষ্ঠায় অংশীদার হলো লন্ডন বাংলা প্রেসক্লাব। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত সিলেট ক্যাডেট কলেজসংলগ্ন বধ্যভূমির উন্নয়নকাজে ৩৫ লাখ টাকার চেক হস্তান্তর করেছে পেশাজীবী এই সংগঠনটি। ক্লাবের সাধারণ সদস্য ও আজীবন সদস্যদের আর্থিক সহযোগিতায় এই টাকা সংগ্রহ করা হয়।

গত রোববার বিকেলে লন্ডন বাংলা প্রেসক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে চেকটি (প্রতীকী) হস্তান্তর করা হয়। এই টাকা শিগগিরই সিলেট শহীদ স্মৃতি উদ্যান কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হবে। শহীদ স্মৃতি উদ্যান ব্যবস্থাপনা কমিটির পক্ষে প্রতীকী চেকটি গ্রহণ করেন কমিটির অন্যতম উপদেষ্টা আহমদ উস সামাদ চৌধুরী জেপি। এই টাকার মধ্যে ১১ হাজার পাউন্ড দিয়েছেন কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের প্রেসিডেন্ট ও ব্যবসায়ী মুকিম আহমদ।

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ জুবায়েরের সভাপতিত্বে ও মহাসচিব তাইসির মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মুকিম আহমদ, আহমদ উস সামাদ চৌধুরী জেপি, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদ্যসাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী প্রমুখ

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281