place বাংলাদেশ বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক কুলাউড়ায় শিক্ষক-প্রাক্তন ছাত্রীর ঘটনা নিয়ে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সংবাদ সম্মেলন ফ্যাসিবাদী শক্তি আর মাথা উঁচু করে দাড়াতে পারবে না : এম এ মালেক এমপি ফেঞ্চুগঞ্জের পুলিশের বিশেষ মহড়া, ঈদে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ চেকপোস্ট অব্যাহত ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নুরুল হোসেন খোকন ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদ এর কমিটি গঠন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিকশা (মিশুক) শ্রমিক ইউনিয়ন

সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (র.) আমাদের ঈমানী চেতনার বাতিঘর

প্রেস বিজ্ঞপ্তি
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (র.) স্মরণে বালাকোট সম্মেলনে পীর মাশায়েখবৃন্দ:

সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (র.) আমাদের ঈমানী চেতনার বাতিঘর

আযাদী আন্দোলনের অকুতোভয় সিপাহসালার, ঈমানী চেতনার প্রাণপুরুষ, আমীরুল মু’মিনীন, ইমামুত তরীকত, শহীদে বালাকোট হযরত সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (র.)-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে তাঁর স্মরণে শুক্রবার (১৫ই মে, ২০২৬) রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে| বালাকোট-চেতনা উজ্জীবন পরিষদের সদস্য সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহযোগী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তারা বলেন, উপমহাদেশে ইসলামের প্রকৃত আকীদা-আদর্শ প্রতিষ্ঠার ইতিহাসে যেসকল মহামনীষী অনন্য অবদান রেখেছেন তাদের অন্যতম সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (র.)| তিনি শরীয়াত ও তরীকতের অপূর্ব সমন্বয়ের মাধ্যমে উপমহাদেশের মানুষের মধ্যে যে দ্বীনি জাগরণ সৃষ্টি করেছিলেন নিকট অতীতে তার তুলনা বিরল| তিনি মানুষের তাযকিয়ায়ে নাফস তথা আত্মার পরিশুদ্ধির পাশাপাশি তাদেরকে জিহাদী জযবায় উদ্ধুদ্ধ করেছিলেন| তাই, তিনি এই উপমহাদেশের মুসলমানদের প্রেরণার উৎস| তিনি আমাদের ঈমানী চেতনার বাতিঘর| তার ঈমানী চেতনা, তাযকিয়া-তাসাউফ ও দ্বীনী আদর্শকে ধারণ করে ইসলামের প্রকৃত শিক্ষা প্রচার-প্রসারে আমাদের কাজ করতে হবে|

  1. বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা নজমুল হুদা খান, মাওলানা নজীর আহমদ হেলাল ও ইমাদ উদ্দীন তালুকদারের যৌথ পরিচালনায় সম্মেলনে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাবের সম্পাদক আলহাজ্ব এএমএম বাহাউদ্দীন, বিশিষ্ট আলেমে দ্বীন, দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক মাওলানা কবি রূহুল আমীন খান, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব মাওলানা শাব্বির আহমদ মোমতাজী, ছারছীনা দরবারের প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. রূহুল আমীন, কদমচালের পীর ছাহেব মাওলানা মো. আবুল কাশেম, কুমিল্লার দারুল আমানের পীর ছাহেব মাওলানা শাহ মাহমুদ সিদ্দিকী আল কুরেশি, ফেনীর সিরাজিয়া দরবারের পীর ছাহেব মাওলানা মোহাম্মদ মহিব্বুল ইসলাম চৌধুরী, গাজীপুর শামসাবাদের পীর ছাহেব মাওলানা মুফতি মাহবুবুর রহমান, হবিগঞ্জের এখতিয়ারপুরের পীর ছাহেব মাওলানা মো. মাহবুবুর রহমান, কেরানীগঞ্জের জহুরীয়া দরবারের পীর ছাহেব আলহাজ্ব মো. আজহারুল ইসলাম, সুন্দাদিলের পীর ছাহেব মাওলানা কাজী আলাউদ্দিন আহমদ, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিনের সহ-সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক, মোহাম্মদপুর গাউছিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি এজহারুল হক, সোবহানীঘাট হজরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা আবু সালেহ মো. কুতবুল আলম, দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আব্দুল লতিফ শেখ, মাসিক পরওয়ানার সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন, ইমাম আযম ফাউন্ডেশন নওগাঁ‘র পরিচালক মুফতি মাওলানা শাহ আলম প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281