place বাংলাদেশ বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ 

মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় দিয়ে প্রবাসীর বাড়ি দখলের অভিযোগ! কে এই “শাকিল মজুমদার”

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪
  • ৮৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেট নগরীর ৫ নং ওয়ার্ড – আম্বরখানা এলাকার বাসিন্দা শাহ মো. মালেক হোসেন ও শাহ মো. সালেক হোসেন ও তার পরিবারের সদস্যরা অভিযোগ করেন, শাকিল মজুমদার জোরপূর্বক তাদের ভূমি (বাড়ি) দখল করে রেখেছেন শাকিল মজুমদার নামে এক ব্যক্তি । তারা প্রবাসে থাকায় এই সুবিধা নিয়ে অনেক অর্থ আত্মসাৎ করেছেন শাকিল মজুমদার। এখন তিনি যুক্তরাজ্যে স্থায়ী হওয়ার জন্য মিথ্যা অভিযোগ করে যাচ্ছেন বলেন জানান তারা। এর সাথে জড়িত রয়েছেন শাকিল মজুমদারের বোন যিনি সিলেটে থাকেন পাশাপাশি তার স্বামী ও। তাছাড়া তার ৫ ভাই যারা প্রবাসী তারা তাকে ইন্দন দিচ্ছে বলে অভিযোগ করেছেন বাড়ির মূল মালিক শাহ মো. মালেক হোসেন ও সালেক হোসেন।

এ নিয়ে শাকিল মজুমদার সিলেটের বিভিন্ন পত্র পত্রিকায় একাধিক মিথ্যা সংবাদ প্রচার করেছেন বলে জানা গিয়েছে।

পাশাপাশি এ বিষয় থেকে সরে আসার জন্য হুমকি ও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শাহ মো. সালেক হোসেন ও মালেক হোসেন।

সরেজমিনে গিয়ে জানা যায়, যুক্তরাজ্য প্রবাসী শাকিল মজুমদার সিলেটের কোন বাসিন্দা নয়। তার পৈতৃক বাড়ি নোয়াখালী জেলার ছাগলনাইয়া উপজেলায়। এছাড়াও তিনি নিষিদ্ধ সংগঠন জামায়াতের সাথে জড়িত বলে জানা গিয়েছে।

এছাড়াও তিনি তার বোনের জামাই সিলেট জেলা দায়রা জজ আদালতের মরিল আব্দুল আহাদ সুমনের মাধ্যমে মিথ্যা দলিল তৈরি করে বাড়ি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে প্রমাণ পাওয়া যায়। উল্লেখ্য – যে বাড়ি নিয়ে তার সাথে প্রবাসী সালেক ও মালেকের অভিযোগ সেই বাড়ির দলিল ও তিনি মিথ্যা তৈরি করিয়ে আদালতে প্রেরণ করে প্রবাসী ব্যক্তিদের বিভিন্নভাবে হয়রানি করছেন বলে অভিযোগ করেছেন তারা। তার এই কাজে রয়েছে একদল সন্ত্রাসী বাহিনী যারা মূলত তার অর্থের বিনিময়ে এসব কাজ করে আসছে দীর্ঘদিন থেকে। এর প্রমাণ স্বরুপ শাকিল মজুমদারের পক্ষে সংবাদ প্রকাশ করতে আসা তার ভাতিজা পরিচয় দেওয়া সানবির রহমান শাওন বিষয়টি নিয়ে স্থানীয় পুলিশের বক্তব্য নিতে একাধিক বাধা দেন। এবং পরবর্তীতে তিনি স্বীকার করেন এটা শাকিল মজুমদার চান না। তিনি চান শুধু সংবাদ হবে কিন্তু উভয় পক্ষের বক্তব্য যেন না নেওয়া হয়। পরবর্তীতে তার মিথ্যা সংবাদ প্রচার করেনি জালালাবাদ ভিউ নিউজ টুয়েন্টি ফোর। সংবাদ প্রচার না করায় তিনি পত্রিকার সম্পাদককে মামলা দেওয়ারও হুমকি প্রদান করেছেন।

সর্বশেষ এ বিষয়ে মুখ খোলেন ভুক্তভোগী পরিবার সিলেটের বাসিন্দা বর্তমান যুক্তরাজ্য প্রবাসী সালেক ও মালেক। তাদের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে সাবলিল তথ্য উপস্থাপন করে তাদেরকে হয়রানির অভিযোগ করেন।

তারা আরও বলেন – আমি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা। আমার সম্পদ বাংলাদেশের কাছে আমানত। কিন্তু কিছু কুচক্রী মহল আমার সম্পত্তি আত্মসাৎ করে ফায়দা নিতে চায়। এজন্য আমি শাকিল মজুমদারের বিরুদ্ধে সিলেট এয়ারপোট থানায় একটি সাধারণ ডায়েরি ও করেছি। আমি আশাকরি প্রশাসন আমাকে এ বিষয়ে সহযোগিতা করবে।

এমনকি বাসার নাম পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন। বাসার নাম শাহ হাউজ থেকে এখন শাকিল মজুমদারের মা বাবার নামে পরিবর্তন করা হয়েছে।

উল্লেখ্য – শাহ মো. সালেক হোসেন ও শাহ মো. মালেক হোসেন রেমিট্যান্স যোদ্ধা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281