place বাংলাদেশ সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয়

ফ্রি ফায়ার গেইম খেলাকে কেন্দ্র করে দোকানের কর্মচারী খুন

জালালাবাদ ভিউ ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ১২৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
চট্টগ্রামের সাতকানিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দোকান কর্মচারী মোহাম্মদ আবদুল গনি প্রকাশ রকি খুনের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি নিহতের মোবাইলও উদ্ধার করা হয়েছে।

শনিবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুজন হলেন- সাতকানিয়া সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বালার পাড়া এলাকার মৃত খুলু মিয়ার ছেলে মো. শফিকুল আলম (২১) এবং একই এলাকার মো. শাহ আলমের ছেলে মো. সোহেল।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত রকি সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের গুনু মিয়ার ছেলে মনজুর আলমের ফার্নিচারের দোকানে কর্মচারীর কাজ করতো। কাজ শেষে রাতের অধিকাংশ সময়ে সে স্থানীয় কয়েকজনের সঙ্গে দোহাজারী-কক্সবাজার রেললাইনের সাতকানিয়া সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বারদোনা এলাকায় বসে ফ্রি-ফায়ার গেম খেলত।

বৃহস্পতিবার মধ্যরাতেও তিন চারজনকে সঙ্গে নিয়ে রেললাইনে বসে গেম খেলছিল। খেলা নিয়ে তাদের সঙ্গে তর্কাতর্কি হয়। তর্কাতর্কির একপর্যায়ে তারা রকিকে ছুরিকাঘাত করে তার মোবাইলটি সঙ্গে করে নিয়ে যায়। রকির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে ২৮ নম্বর সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেহভাজন বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সন্দেহভাজন হিসেবে আটক সোহেল হত্যাকাণ্ডের কথা স্বীকার করে ও এ ঘটনায় শফিকসহ আরও একজন যুক্ত থাকার কথা জানায়। তার স্বীকারোক্তিতে শনিবার ভোরে অভিযান চালিয়ে থানার এসআই মুকিবুল হোসেন বারদোনা থেকে শফিককে গ্রেফতার করে। তার দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও নিহতের খোয়া যাওয়া মোবাইল উদ্ধার করেন এসআই।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় নিহতের বাবা আহাম্মদ হোসেন বাদী হয়ে থানায় মামলা করেছেন। পুলিশি তদন্তের পর হত্যাকাণ্ডে জড়িত তিনজনের মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথাও স্বীকার করেছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। অন্যজনকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

জালালাবাদ /৪৭৮৯

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281