place বাংলাদেশ রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মহান মে দিবস : প্রবাসীদের শ্রম অধিকার নিশ্চিত করতে হবে – হাবিবুল ইসলাম এনাম চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দ্বীনি দাওয়াতের ক্ষেত্রে সালফে সালিহীনের পদ্ধতি অনুসরণের বিকল্প নেই :মো. জাহেদুর রহমান

মারুফ আলম তালুকদার মিজু
  • প্রকাশের সময় : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ৩৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

দ্বীনি দাওয়াতের ক্ষেত্রে সালফে সালিহীনের পদ্ধতি অনুসরণের বিকল্প নেই
——মো. জাহেদুর রহমান

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. জাহেদুর রহমান বলেন, পৃথিবীতে আল্লাহর দ্বীনকে সমুন্নত রাখার জন্য দাওয়াতের কোনও বিকল্প নেই। নবী-রাসূলগণ সকল প্রতিবন্ধকতা উপেক্ষা করে স্ব-স্ব গোত্রের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছিলেন।আল্লাহর দ্বীনকে প্রচার ও প্রসারের ক্ষেত্রে আমাদের করণীয় রয়েছে। এক্ষেত্রে আমরা সালফে সালিহীনকে অনুসরণ করতে পারি। কেননা তারাই ইসলামকে দুনিয়ার বুকে মানুষের দ্বারে-দ্বারে পৌঁছিয়ে দিয়েছিলেন। তাদের দাওয়াতের পদ্ধতি ছিলো মানুষকে ভালো কাজের প্রতি সর্বদা আহবান করা, প্রয়োজনে বাতিল ফিরকার বিরুদ্ধে লড়াই করা। সুতরাং দাওয়াতের যাবতীয় পদ্ধতির ক্ষেত্রে সালফে সালিহীনের অনুসরণের বিকল্প নেই।

আজ ৮ জুলাই, শনিবার, বাদ যুহর, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বালাগঞ্জ উপজেলা আয়োজিত “পবিত্র ঈদুল আদহা পরবর্তী ঈদ পুনর্মিলনী” ও “দাওয়াতের পদ্ধতি” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাখা সভাপতি মারুফ আলম তালুকদার মিজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ জুবায়ের আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বালাগঞ্জ লতিফিয়া ক্বারী সোসাইটির সাধারণ সম্পাদক হাফিয তৌরিছ আলী।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পশ্চিম জেলার সহ-সভাপতি রেজাউল করিম।

আরও বক্তব্য রাখেন- বালাগঞ্জ উপজেলা আল-ইসলাহর সহ-সাধারণ সম্পাদক হাফিয আব্দুল হাকিম, সিলেট পশ্চিম জেলার সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম শিহাব, অর্থ সম্পাদক ইমরান আল সুফি।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক আবু সালেহ হোসাইন, সাংগঠনিক সম্পাদক মারুফ আহমদ জায়গীরদার, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, প্রচার সম্পাদক আল আমিন, সহ-প্রচার সম্পাদক জুবেল আহমদ, বোয়ালজুর ইউনিয়ন সভাপতি আব্দুল আওয়াল শিমু, সাধারণ সম্পাদক হাসান আহমদ, পূর্ব গৌরীপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক জায়েদ আহমদ, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281