place বাংলাদেশ শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
সিলেটের কন্ঠ ও যন্ত্রশিল্পীদের সংঘটিত করার লক্ষ্যে সিলেট মিউজিক অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও শ্রমিক কার্ড বিতরণ পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী

দীর্ঘ ২১ বছরের বিচ্ছেদ বার্সা ছাড়লেন মেসি , এবার মেসির ঠিকানা কোথায়?

খেলার সংবাদ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ১১১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
  • অবশেষে বার্সেলোনা ছাড়লেন আর্জেন্টাইন ফুটবলের জাদুকর লিওনেল মেসি। ক্লাবটির সঙ্গে দীর্ঘ ২১ বছরের বিচ্ছেদ ঘটল। ২০০০ সালের ১৭ সেপ্টেম্বর বার্সেলোনায় পা রেখেছিলেন মেসি। বার্সেলোনার প্রাণভোমরা হয়েছিলেন টানা ২১ বছর।

৫০ শতাংশ বেতন কমিয়ে খেলার ইচ্ছা জানিয়েও প্রিয় ক্লাবে আর থাকা হলো না তার। নতুন চুক্তিতে সই আর করা হলো না। মেসি এখন বার্সার সাবেক অধিনায়ক, সাবেক তারকা।

এক কথায় মেসি এখন কোনো ক্লাবেরই নন। ২০২১-২২ মৌসুমে আর একসঙ্গে থাকা হচ্ছে না মেসি ও বার্সেলোনার।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় মধ্যরাতে এক আনুষ্ঠানিক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব বার্সেলোনা।

গত ৩০ জুনই মেসি ফ্রি এজেন্ট হয়ে যান। এখন কোনো ট্রান্সফার ফি ছাড়াই যেকোনো ক্লাবে যোগ দিতে পারবেন মেসি।

বার্সার ছাড়ার পর পরই মেসিকে নিতে মুখিয়ে থাকার কথা ইউরোপের অনেক দলের। কোন ক্লাবে মেসি খুঁজে নেবেন নিজের ঠিকানা?

গত বছরই মেসির বার্সা ছাড়ার ঘোষণার পর তাকে পাওয়ার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়েছিল ৩ ক্লাব –  ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান ও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি।

আর এই তিন ক্লাবের মধ্যে পিএসজিকেই বেছে নেবেন মেসি, জানিয়েছিলেন তার বাবা জর্জ মেসি।

এবারও পরিস্থিতি তেমন একটা পাল্টায়নি। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার মতে, ইংল্যান্ড, ইতালি বা ফ্রান্সের ৪টি ক্লাবের মধ্যে যেকোনো একটিতে যেতে পারেন মেসি।

এ তালিকায় সবার আগে রয়েছে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) নাম।

গত জুনে মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকেই আর্জেন্টাইন তারকাকে পেতে নিয়মিতই প্রস্তাব দিয়ে এসেছে ক্লাবটি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281