place বাংলাদেশ মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন

কুলাউড়ায় ইয়াবা সহ ব্যবসায়ী গ্রেফতার

কুলাউড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ৫৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

কুলাউড়া থানা পুলিশের অভিযানে সহস্রাধিক ইয়াবা সহ মখলিছ মিয়া (৩৫) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মখলিছ পৃথিমপাশা ইউনিয়নের গণকিয়া গ্রামের মহরম আলীর ছেলে।
থানা সূত্রে জানা যায়, কুলাউড়া থানার ওসি মোঃ আব্দুছ ছালেক এর নেতৃত্বে এস আই আবদুল আলিম, এস আই তপন দেব, তাজুল ইসলাম, রায়হান, রুমান মিয়া ও নুরুজ্জামান সঙ্গীয় ফোর্স সহ রবিবার সন্ধ্যায় পৃথিমপাশা ইউনিয়ন এলাকায় এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযান কালে গোপন তথ্যের ভিত্তিতে পৃথিমপাশা ইউনিয়নের রবির বাজারস্থ আলী আমজদ স্কুল অ্যান্ড কলেজ পয়েন্ট সংলগ্ন এলাকা থেকে ১০১০ পিস ইয়াবা সহ মখলিছ মিয়াকে গ্রেপ্তার করা হয়। কুলাউড়া থানার ওসি মোঃ আব্দুছ ছালেক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন, এবং মখলিছ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত, তাকে সোমবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে বলে সংবাদ মাধ্যমকে জানানো হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281