place বাংলাদেশ মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

কুলাউড়ায় প্রবাসীকে মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন

শেখ সাইফুল সিদ্দিকী
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের এক ইউরোপ প্রবাসীর শিক্ষানুরাগী ব্যক্তিকে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে ২৮ অক্টোবর সোমবার স্থানীয় লোকজন, শিক্ষার্থী ও শিক্ষকদের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিরা গুলজান একাডেমি এন্ড জুরিয়র হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও ফিনল্যান্ড প্রবাসী সাজ্জাদ হোসেন মুন্নার উপর আওয়ামী লীগ নেতা ও ভাটেরা ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ একেএম নজরুল ইসলাম একাধিক মিথ্যা মামলা ও হামলা চালিয়েছেন। জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে হামলা ও মামলা করা হয়। এর প্রতিবাদে হিরা গুলকাজর একাডেমির শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

প্রতিষ্ঠান প্রধান মো: এনামুল হক চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন হিলাগুলজার একাডেমী এন্ড জুনিয়র হাইস্কুলের প্রতিষ্টাতা পরিচালক ফিনল্যান্ড প্রবাসী সাজ্জাদুর রহমান মুন্না, প্রতিষ্ঠাকালীন শিক্ষক সামসুদ্দিন, প্রতিষ্ঠাকালীন সহকারি প্রধান শিক্ষক রুহুল আমিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী লিংকন, নাহিদ ইসলাম, ইব্রাহিম আলী, জাকির আহমদ, ছয়ফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, প্রবাসী সাজ্জাদ মুন্না একজন শিক্ষানুরাগী ব্যক্তি। তাকে জড়িয়ে যেসব মামলা করা হয়েছে সবই উদ্দেশ্য প্রনোদিত। মামলা ও হামলাকারী একজন চিহ্নিত আওয়ামী লীগ নেতা। মামলাবাজ এই আওয়ামী লীগ নেতাকে অবিলম্বে গ্রেফতার আর সাজ্জাদ মুন্নার বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281