place বাংলাদেশ সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সর্বশেষ :
সিলেটের কন্ঠ ও যন্ত্রশিল্পীদের সংঘটিত করার লক্ষ্যে সিলেট মিউজিক অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও শ্রমিক কার্ড বিতরণ পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী

উত্তর সিলেটের দুই কিংবদন্তির জীবনকর্ম শীর্ষক আলোচনা সভা সম্পন্ন

তিবিয়ান মাহবুব
  • প্রকাশের সময় : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ৩৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

উত্তর সিলেটের কিংবদন্তি প্রখ্যাত আলেমেদ্বীন শায়খ মাওলানা আব্দুল মতিন (রহ.) ও মুহাদ্দিস মাওলানা আব্দুল মান্নান (রহ.) এর স্মরণে জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা সম্পন্ন হয়েছে।

আজ ৫ই জুলাই রোজ বুধবার বিকাল ৩ ঘটিকার সময় নন্দিরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নন্দিরগাঁও মানাউরা ইসলামী সমাজকল্যান পরিষদর উদ্যোগে জীবনকর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নন্দিরগাঁও মানাউরা ইসলামী সমাজকল্যান পরিষদের সভাপতি মাওলানা কুতুব উদ্দিন সভাপতিত্বে এবং হাফেজ মাওলানা আতিকুর রহমান ইমরান ও হাফেজ মাওলানা আনোয়ার হুসেনের যৌথ সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামিয়া হোসাইনিয়া নয়াসড়ক মাদ্রাসার শায়খুল হাদিস শায়খ মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জি।
শুরতেই মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল-কুরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ জুনাইদ আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে শায়খ মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জি বলেন-
” উত্তর সিলেটের কিংবদন্তি ছিলেন মাওলানা আব্দুল মতিন (রহ.) ও মুহাদ্দিস আব্দুল মান্নান (রহ.)। তাঁদের মৃত্যুতে আমরা রাহবার হারা হয়েছি। তাঁদেরকে অনুসরণ করে জীবন চালাতে পারলে দুনিয়া ও আখিরাতের কামিয়াবী লাভ করা সম্ভব হবে। দ্বীনের খেদমতে তাদের অবদান অসীম। এ দুই কিংবদন্তির রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌসের নসীবের জন্য মহান রবের কাছে প্রার্থনা করেন।

প্রধান বক্তার বক্তব্যে সরকারী মহিলা কলেজ সিলেটের সহযোগী অধ্যাপক প্রফেসর জিল্লুর রহমান বলেন ” শায়খ মাওলানা আব্দুল মতিন ও মুহাদ্দিস মাওলানা আব্দুল মান্নান ছিলেন আমাদের প্রেরণার বাতিঘর। তাঁদের শূণ্যতা কখনো পূরণ হওয়ার নয়। তাঁরা যেভাবে ইলম অন্বেষণ করতেন তা সত্যিই অভাবনীয়। ”

বিশেষ অতিথির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক প্রফেসসর ড. মাওলানা জিয়াউর রহমান বলেন-
শায়খ মাওলানা আব্দুল মতিন ছিলেন একাধারে মুহাদ্দিস ও নাজিমে তালিমাত। তাঁদের জীবন কর্ম আলোচনায় আমরা অনেক শিক্ষা পাই। তারা ছিলেন জাতির রাহবার। তাঁদের শূণ্যতায় আমরা অভিভাবকহীন হয়ে পড়ছি।

আরো বক্তব্য রাখেন- জামিয়া ইসলামিয়া দারুস সালাম মাদরাসার মুহতামীম মাওলানা রফিক আহমদ মহল্লী, নোয়াগাও হান্নান ফেরুজা মাদ্রাসার মুহতামীম মাওলানা নেছার আহম,সোনার বাংলা মাদরাসার মুহতামীম মাওলানা শিহাব উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহ.সভাপতি এম বশির আহমদ, নন্দিরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল খালিক, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক নজরুল ইসলাম, ৭নং ওয়ার্ডের বর্তমান মেম্বার খালেদ আহমদ, মাওলানা মুহিউদ্দিন, হাফেজ মাওলানা আনোয়ার হুসাইন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন মাওলানা শিব্বির আহমদ, মাওলানা শাব্বির আহমদ, মাওলানা আব্দুল করিম, মাওলানা আরিফুল হক, তিবিয়ান মাহবুব, রেদওয়ানুল হক, হাফেজ জুনাইদ আহমদ, হাফেজ জাকারিয়া আহমদ,গ্রামের গন্যমান্য নেতৃবৃন্দ ও অত্র পরিষদের সদস্যবৃন্দ প্রমুখ।

পরিশেষে অনুষ্ঠানের প্রধান অতিথি শায়খ মাওলানা আব্দুল মতিন সাহেবের দো’আর মাধ্যমে উক্ত অনুষ্ঠানের ইতি ঘোষনা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281