place বাংলাদেশ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
❰ ফেঞ্চুগঞ্জে ভরাট হওয়া খাল খনন সহ দখলমুক্ত করার দাবি এলাকাবাসীর ❰ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত ❰ সিলেট চেম্বারের নির্বাচন বাতিল, নতুন প্রশাসক নিয়োগ ❰ দশ দিনেও খোঁজ নেই হবিগঞ্জের নিখোঁজ মাদ্রাসা ছাত্রীর ❰ নারী ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন তামিম ❰ জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী ❰ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড দাবি ❰ জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আটক ❰ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: সালাউদ্দিন ❰ জনপ্রতিনিধি হয়ে জীবনের শেষ সময়টুকু মানুষের সেবায় কাটাতে চান মাওলানা শেখ সাইফুল আলম সিদ্দিকী ❰ ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মুসলিমাবাদ ইসলামিয়া হাফিজিয়া আলিম মাদরাসার  র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  ❰ বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্টের কমিটি গঠন ❰ সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী ❰ মোয়াজ্জেম হোসেন সাহেদ-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি ও অপপ্রচার, কড়া প্রতিবাদে বিএনপি নেতারা ❰ হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ, সিলেট ও সুনামগঞ্জে গউছ

ফিলিস্তিনকে রক্ষা করা মুসলিম জাতির ঈমানি দায়িত্ব! হাফিজ মাছুম আহমদ দুধরচকী

প্রেস বিজ্ঞপ্তি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৬৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেট এর প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী বলেছেন, ফিলিস্তিনের মুক্তি এখন কোনো কূটনৈতিক আলোচনা নয় এটা মুসলিম উম্মাহর ঈমানি দায়িত্ব, ফরজ ইবাদতের মর্যাদা পেয়েছে। যদি মুসলিম জাতি আজো ঘুমিয়ে থাকে, তবে ইতিহাস তাদের ক্ষমা করবে না। সময় এসেছে, ইসরাইলের বিরুদ্ধে বৈশ্বিক প্রতিরোধ গড়ে তোলার।

হাফিজ মাছুম আহমদ দুধরচকী বলেন, ‘ইহুদিবাদী সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল আজ সরাসরি মানবতা ধ্বংসের খেলায় মেতে উঠেছে। শিশু, নারী, বৃদ্ধ-কারো জীবনেরই কোনো মূল্য তাদের কাছে নেই। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ও মুসলিম বিশ্বের দুর্বল নেতৃত্ব আজ এই গণহত্যার অন্যতম সহায়ক শক্তি হিসেবে কাজ করছে।’

দুধরচকী আরো বলেন, ‘ইনশাআল্লাহ, সেই মাহেন্দ্রক্ষণ খুবই নিকটবর্তী-যেদিন ফিলিস্তিন হবে বিজয়ের প্রতীক, আর দখলদার ইহুদিবাদী ইসরাইলের শেষ অধ্যায় সেখানেই রচিত হবে। ফিলিস্তিনকে রক্ষা করা কেবল একটি ভূখণ্ড রক্ষার প্রশ্ন নয়, বরং এটি আল-কুদস, আকসা মসজিদ ও মুসলিম জাতির আত্মমর্যাদা রক্ষার লড়াই।’

হাফিজ মাছুম আহমদ দুধরচকী, বিশ্ব মুসলিম নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা ক্ষমতায় বসে থাকায় ফিলিস্তিনের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করার দায়িত্ব থেকে মুক্ত নন। এখনই সময় ঐক্যবদ্ধভাবে একতাবদ্ধ সিদ্ধান্ত নেওয়ার ইসরাইলকে রাষ্ট্রীয়ভাবে বয়কট করতে হবে, তাদের বন্ধুরূপী মিত্রদের মুখোশ উন্মোচন করতে হবে।’

দুধরচকী বলেন, ‘ইসরাইল ও তাদের মিত্র পুঁজিবাদী রাষ্ট্রগুলোকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দিতে হলে তাদের পণ্য বর্জনের আন্দোলনকে সর্বত্র ছড়িয়ে দিতে হবে। এখন কথা নয়, প্রতিটি মুসলিমের জীবন ও ভোক্তা হিসেবে ভূমিকা রাখতে হবে। প্রতিরোধের অংশ হিসেবে ইসরাইল ও তাদের মিত্রদের পণ্য বয়কট করতে হবে।

সাবেক:- ইমাম ও খতীব কদমতলী মাজার জামে মসজিদ সিলেট।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-faeff433b023e5b44432