place বাংলাদেশ রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মহান মে দিবস : প্রবাসীদের শ্রম অধিকার নিশ্চিত করতে হবে – হাবিবুল ইসলাম এনাম চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জ’লদস্যু থেকে স্বাভাবিক জীবনে ফেরায় হত্যা!

দেশজুড়ে
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ১১৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীর কোহেলিয়া নদী থেকে একরামুল হক (৩০) নামের এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে লাশটি উদ্ধার করা হয়।

জানা গেছে, বুধবার মধ্যরাতে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

নিহত একরামুল কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

নিহতের মামা ও ইউপি সদস্য লিয়াকত আলী এবং তার পরিবারের দাবি, একরাম অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করায় এলাকার অনেক ডাকাত ও জলদস্যু তার ওপরে ক্ষিপ্ত। এ ছাড়াও জেল থেকে বের হয়ে কবির নামের এক ডাকাতকে ধরতে প্রশাসনকে সহযোগিতা করেছিল একরাম। এ কারণে কবির ডাকাতের নেতৃত্ব একদল সন্ত্রাসী তাকে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ২০১৯ সালের ২৩ নভেম্বর স্বাভাবিক জীবনে ফিরতে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে ৯৬ জন জলদস্যু অস্ত্রসহ সমর্পণ করেন। একরাম তাদেরই একজন। গত তিন মাস আগে কারাগার থেকে মুক্তি পেয়ে ছনের ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছিলেন একরাম।

এদিকে বৃহস্পতিবার সকালে হত্যাকাণ্ডে অভিযুক্ত কবির প্রকাশ ডাকাত কবিরকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে বিক্ষুব্ধ স্থানীয়রা।

মহেশখালী থানার ওসি মো. আবদুল হাই বলেন ,স্থানীয়দের দেওয়া তথ্যে ভিত্তিতে মাতারবাড়ীর কোহেলিয়া নদী থেকে একরাম নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। চোখ দুটি উপড়ে ফেলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জালালাবাদ /৪৬৮৯

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281