place বাংলাদেশ শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

দুই দফায় নিবন্ধনে টিকা পাবেন প্রবাসীকর্মীরা

জালালাবাদ ভিউ ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৯৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

টিকা নিয়ে দুশ্চিন্তায় প্রবাসী কর্মীরা। করোনার টিকা নেওয়ার ক্ষেত্রে প্রবাসীকর্মীদের দুই বার  নিবন্ধন কার্যক্রমের মধ্যে দিয়ে যেতে হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

আজ বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে ভার্চুয়াল ব্রিফিংয়ে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) পরিচালক এবং ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ কথা জানিয়েছেন।

ডা. শামসুল হক বলেন, অভিবাসী কর্মীদের ভ্যাকসিন নিতে গেলে অবশ্যই জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মাধ্যমে রেজিস্ট্রেশন করে তারপর আমাদের ভ্যাকসিন কার্যক্রমে আসতে হবে। বিএমইটি প্রবাসীকর্মীদের জন্য একটি অ্যাপ তৈরি করেছে। অ্যাপের পাশাপাশি প্রতিটি জেলায় বিএমইটি’র অফিস থেকে অভিবাসীরা রেজিস্ট্রেশন করতে পারবেন। সেই তালিকা স্বাস্থ্য অধিদপ্তরে এলে আমরা পরবর্তী সময়ে যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করবো।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে রেজিস্ট্রেশন করার পরে অভিবাসীকর্মীকে সুরক্ষা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে ভ্যাকসিন নিতে হবে। সুরক্ষা অ্যাপ থেকে পাওয়া ভ্যাকসিন কার্ড ছাড়া কেন্দ্রে গেলে ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে না। প্রতিটি জেলার জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর অফিস আগামীকাল ও পরশু খোলা থাকবে। সপ্তাহের অন্যান্য দিনেও খোলা থাকবে। সেখানে গিয়ে বা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে বলে জানান শামসুল হক।

  1. তিনি আরও বলেন, ইতোমধ্যে আমরা দুই লাখ অভিবাসীর তালিকা পেয়েছি। রবিবারের মধ্যে সেই তালিকা যাচাই করা শেষ হবে। সোমবার রাত থেকে এসএমএস যাবে এবং মঙ্গলবার থেকে তারা টিকা নিতে পারবেন। এসব তথ্য না থাকায় আজ অনেকে কেন্দ্রে গিয়ে হয়রানির শিকার হয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281