place বাংলাদেশ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

ফ্রি হ্যান্ড সোশ্যাল নেটওয়ার্কের অভিষেক ও আল্লামা ছালিক আহমদ র.স্বরণে ঈসালে সাওয়াব অনুষ্ঠিত

ছাতক প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ১১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

ছালিক আহমদ (রহ.) ছিলেন ইলমে হাদিসের ধারক বাহক ও দ্বীনের একনিষ্ঠ দা’ঈ

-অধ্যক্ষ মাওলানা আব্দুল হেকিম!

৩০ জুন ২০২১ ইংরেজি রোজ বুধবার দুপুর ২ ঘটিকায় ফ্রি হ্যান্ড সোশ্যাল নেটওয়ার্ক বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির অভিষেক ও সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা ছালিক আহমদ রহ. স্মরনে ঈসালে সাওয়াব মাহফিল ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টস্হ আশরাফুর রহমান চৌধুরী কন্ফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা শফিকুল ইসলাম জিহাদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাঃ ক্বারী মৌলভী সেলিম আহমদ কাওছারের সঞ্চাচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন জনাব হোসাইন আহমদ, নাতে রাসুল স. পরিবেশন করেন প্রচার সম্পাদক হাফিজ সালেহ আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সহ সাধারণ সম্পাদক জনাব আব্দুল্লাহ আল তারেক।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সদস্য হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব আব্দুল হেকিম সাহেব, তিনি তাঁর বক্তব্যে সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার উপাধক্ষ আল্লামা ছালিক আহমদ রহ. এর জীবনী নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় বলেন- ছালিক আহমদ রহ. ছিলেন ইলমে হাদিসের ধারক বাহক ও দ্বীনের একনিষ্ঠ দা’ঈ’, যিনি পশ্চিম সিলেট তথা বাংলাদেশের একজন খ্যাতিমান রত্ন হিসেবে সকল মহলে স্বীকৃতি লাভ করেছিলেন, তাঁর বিয়োগ ব্যাথায় আমরা আজ ব্যাথীত, আল্লাহ এই দ্বীনের খাদিম কে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম দান করুক।

প্রধান অতিথি তাঁর বক্তব্যের আগে ফ্রি হ্যান্ড সোশ্যাল নেটওয়ার্ক বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির (২০২১-২০২৩ সেশনের) দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনে উপদেষ্টা সদস্য বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ি জনাব আশরাফুর রহমান চৌধুরী, সিংচাপইড় আলিম মাদ্রাসা সিনিয়র শিক্ষক ও সুনামগঞ্জ জেলা আল ইসলাহর অফিস সম্পাদক মাওলানা মুখতার আহমদ, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি ও ছাতক উত্তর উপজেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা কবির আহমদ লতিফী, সহ সভাপতি ও ছাতক উত্তর উপজেলা আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা রেজাউল করিম জালালী, অত্র সাংগঠেনের সহ সাধারণ সম্পাদক মাওঃ কামরান হোসাইন শামীম, সহ সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ অপু, অর্থ সম্পাদক হাফিজ মোঃ আশিক উদ্দিন, অফিস সম্পাদক এইচ এম কাওছার আহমদ, সহ অফিস সম্পাদক হাফিজ সায়ফুল আলম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মোসাদ্দিক হোসাইন লতিফী, প্রমুখ।

এতে সংগঠনের অন্যান্য দায়িত্বশীল, শুভাকাঙ্ক্ষী সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্য, ফাতেহা পাঠ, ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

বিঙ্গপ্তি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281