সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) সংসদীয় আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ সোমবার (১৮ ডিসেম্বর) সিলেট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শেখ রাসেল হাসান প্রতিদ্বন্দ্বিতাকারী ৬ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন ।
সিলেট-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান পেয়েছেন নৌকা, জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান পেয়েছেন লাঙল, বাংলাদেশ ইসলামী ঐক্যফ্রন্টের প্রার্থী শেখ জাহেদুর রহমান (মাসুম) পেয়েছেন মোমবাতি প্রতিক, ইসলামী ঐক্যাজোটের প্রার্থী মো. মইনুল ইসলাম পেয়েছেন মিনার প্রতিক, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)’র প্রার্থী আনোয়ার হোসেন আফরোজ পেয়েছেন আম প্রতিক ও স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলাল পেয়েছেন ট্রাক প্রতিক।
এ সময় রিটার্নিং কর্মকর্তা প্রত্যেক প্রার্থীকে আচরণবিধি মেনে নির্বাচনী কার্যক্রম চালানোর অনুরোধ করেন; একইসঙ্গে প্রত্যেক প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি পড়ে শুনানো হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী,আজ সোমবার থেকে শুরু হওয়া এ প্রচারণা চলবে আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। গতকাল রোববার ছিলো প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।



