place বাংলাদেশ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ 

সিলেটে (প্রতীক) কে কি পেলেন!

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ শুরু হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ কার্যক্রম চলছে । প্রতীক বরাদ্দের পর প্রার্থীদের সঙ্গে মতবিনিময সভা করছেন রিটার্নিং কর্মকর্তা শেখ রাসেল হাসান। এই কার্যক্রম বিকেল ৪টা পর্যন্ত চলবে বলে জানান সংশ্লিষ্টরা। 

এদিকে, শুরুতেই সিলেট-১ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ আসনে ৫ জন প্রার্থী আছেন; কোনো স্বতন্ত্র প্রার্থী না থাকায় সবাইকে দলীয় প্রতীক বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে সম্মিলিত মুক্তিজোটের প্রার্থী আব্দুল বাসিত পেয়েছেন ছড়ি, এনপিপির প্রার্থী ইউসুফ আহমদ পেয়েছেন আম; আওয়ামী লীগের প্রার্থী একে আব্দুল মোমেন পেয়েছেন নৌকা; ইসলামী ঐক্যজোটের প্রার্থী ফয়জুল হক পেয়েছেন মিনার; এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. সোহেল আহমদ চৌধুরী পেয়েছেন ডাব প্রতীক।

এসময় রিটার্নিং কর্মকর্তা প্রত্যেক প্রার্থীকে আচরণবিধি মেনে নির্বাচনী কার্যক্রম চালানোর অনুরোধ করেন; একইসঙ্গে প্রত্যেক প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি পড়ে শুনানো হয়।

প্রতীক বরাদ্দ ও মতবিনিময় অনুষ্ঠানে সিলেট-১ আসনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা উপস্থিত ছিলেন; তবে আওয়ামী লীগের প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন রাষ্ট্রীয় সফরে কুয়েত থাকায় তার পক্ষ থেকে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সহসভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, সহ সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমেদ উপস্থিত ছিলেন বলে জানা যায়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281