place বাংলাদেশ রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মহান মে দিবস : প্রবাসীদের শ্রম অধিকার নিশ্চিত করতে হবে – হাবিবুল ইসলাম এনাম চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শেখ হাসিনার সঙ্গে হুসামুদ্দীন চৌধুরী’র বৈঠক নিয়ে সারাদেশে তোলপাড়

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ৫৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন সিলেট–৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মাওলানা মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী। গতকাল মঙ্গলবার রাতে গণভবনে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন সিলেট–৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মাওলানা মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী। গতকাল মঙ্গলবার রাতে গণভবনেছবি : সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ইসলামি চিন্তাবিদ মাওলানা মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী। স্থানীয়ভাবে জনপ্রিয় এই আলেম গতকাল মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে নির্বাচনসহ নানা বিষয়ে কথা বলেছেন। এর পর থেকে তাঁদের সাক্ষাতের সংবাদ ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

গতকাল রাত পৌনে আটটার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনজুমানে আল ইসলাহের সভাপতি মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরীর একান্ত বৈঠক শুরু হয়। চলে রাত সাড়ে আটটা পর্যন্ত। বৈঠকের পর থেকেই হুছামুদ্দীনের নির্বাচনী এলাকায় তাঁর অনুসারীরা বিষয়টিকে ‘শুভ ইঙ্গিত’ বলে প্রচার শুরু করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না থেকেও মনোনয়নপত্র জমা দেওয়ার আগে মাওলানা হুছামুদ্দীন আওয়ামী লীগের মনোনয়ন পেতে পারেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এখানে মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

জানতে চাইলে মাসুক উদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, ‘তিনি (হুছামুদ্দীন) কেন বৈঠক করেছেন কিংবা বৈঠকের বিষয়টি তিনি বা তাঁর অনুসারীরা কীভাবে ছড়াচ্ছেন, আমার জানা নেই। দল থেকে এ বিষয়ে (প্রধানমন্ত্রী-হুছামুদ্দীনের বৈঠক) কোনো বার্তাও দেওয়া হয়নি। আমি দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে নৌকার পক্ষে কাজ করছি।’

 

জকিগঞ্জ উপজেলার বাসিন্দা হুছামুদ্দীন চৌধুরী সিলেট-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁর প্রয়াত বাবা আল্লামা আবদুল লতিফ চৌধুরী সারা দেশে ‘ফুলতলী হুজুর’ পরিচিত। আবদুল লতিফের তৈরি করা সংগঠন আনজুমানে আল ইসলাহের অসংখ্য ভক্ত ও মুরিদ আছেন। ফুলতলীর অনুসারীদের সিলেট-৫ আসনে একটা ‘ভোটব্যাংক’ আছে। এ অবস্থায় প্রতিটি নির্বাচনের আগেই এসব ভোট কোন প্রার্থীর পক্ষে যাবে, এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা আলোচনা থাকে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, এবার নির্বাচনে ফুলতলী হুজুরের ছেলে হুছামুদ্দীন চৌধুরী নিজেই প্রার্থী হওয়ায় এলাকায় তাঁকে ঘিরে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। হুছামুদ্দীন শক্তিশালী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের প্রার্থীসহ অন্য প্রার্থীরা অনেকটা বেকায়দায় পড়েছেন। এর মধ্যে হুছামুদ্দীন চৌধুরীর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ আলোচনার মোড় ঘুরিয়ে দিচ্ছে।

হুছামুদ্দীন চৌধুরী বুধবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে মাদ্রাসা শিক্ষা নিয়ে বিভিন্ন দাবি উত্থাপন করেছি। আলোচনার ফাঁকে জাতীয় সংসদ নির্বাচনে আমার প্রার্থিতার বিষয়ে প্রধানমন্ত্রী সাধুবাদ জানান। প্রধানমন্ত্রী বলেছেন, “নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।” আমার মতো একাধিক ব্যক্তির সংসদে প্রতিনিধিত্ব থাকা উচিত বলেও প্রধানমন্ত্রী মনে করেন।’

আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচনের বিষয়ে জানতে চাইলে হুছামুদ্দীন চৌধুরী বলেন, ‘আমি মনোনয়ন চাইলে সব দলই আমাকে মনোনয়ন দিত বলে বিশ্বাস করি। কিন্তু কোনো রাজনৈতিক দল থেকে নির্বাচন করার ইচ্ছা আমার কোনো কালেও ছিল না। আমি স্বতন্ত্র থাকতে চাই। স্বতন্ত্র থেকে সব দলের ভুলত্রুটিসহ সার্বিক বিষয়ে সততার সঙ্গে কথা বলতে চাই।’

সিলেট-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত মাসুক উদ্দিন আহমদ ও স্বতন্ত্র প্রার্থী হুছামুদ্দীন চৌধুরী ছাড়াও আরও পাঁচজন প্রার্থী আছেন। তাঁরা হলেন জাতীয় পার্টির শাব্বীর আহমদ, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) মো. খায়রুল ইসলাম, তৃণমূল বিএনপির কুতুব উদ্দীন আহমদ শিকদার, বাংলাদেশ কংগ্রেসের মো. বদরুল আলম ও স্বতন্ত্র প্রার্থী আহমদ আল কবির।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281