place বাংলাদেশ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

হরতালের ২য় দিনে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সিলেট প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৩১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

অবৈধ তফসিল বাতিল ও শেখ হাসিনার পদত্যাগের ১ দফা দাবিতে আজ ২০ নভেম্বর সোমবার দুপুর ১২ ঘটিকায় নগরীর চৌহাট্রা টু কুমারপাড়া রোডের মীরবক্সটুলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল।

উক্ত বিক্ষোভ মিছিল পরবর্তী সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও পরিচালনা করেন সদস্য সচিব শাকিল মুর্শেদ।
মিছিল পরবর্তী সভায় সভাপতির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন ভোট চোর ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার ক্ষমতা আঁকড়ে থাকার জন্য রাষ্ট্র যন্ত্র গুলোকে দলীয় আজ্ঞাবহ বাহিনীতে পরিনত করে দেশকে গভীর সংকটের দিকে ঠেলে দিয়েছে। পুলিশকে লাঠিয়াল বাহিনীতে রুপান্তর করে বিএনপি ও অঙ্গ সংগঠন সমুহের নেতাকর্মীদের নিধন করতে গুম, খুন,মিথ্যা গায়েবী মামলা দিয়ে গ্রেফতার ও নির্যাতন করছে। আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে দিয়ে তফসিল ঘোষণা করে আরেকটি নিশিরাতের ভোট ডাকাতির পায়তারা করছে। অবৈধ তফসিল বাতিল ও প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে রাজপথের চলমান গনতান্ত্রিক আন্দোলনের মধ্যে দিয়েই অচিরেই চুড়ান্ত ফায়সালা হবে এবং আওয়ামী ফ্যাসিবাদের পতন হবে ইনশাআল্লাহ।

উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বৃন্দ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য বৃন্দ ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281