দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ এথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ও যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সিলেট ৩ আসনের নৌকা প্রতীক প্রত্যাশী এডভোকেট আব্দুর রকিব মন্টু।
তিনি আজ ১৯ নভেম্বর রোববার সকালে বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয় থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
তার হাতে মনোনয়ন ফরম তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।



