place বাংলাদেশ বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ 

সমাজে শান্তি প্রতিষ্ঠায় মহানবী (সা.) এর আদর্শ অনুসরণের বিকল্প নেই: মাহবুবুর রহমান ফরহাদ

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৩৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ বলেন, দুনিয়ার চারিদিকে আজ অশান্তি বিরাজ করছে। ইনসাফ কমে যুলম বেড়েছে। শান্তির জন্য মানুষ নতুন মতবাদের পিছনে ছুটছে। কিন্তু প্রকৃতপক্ষে শান্তি প্রতিষ্ঠায় মহানবী (সা.) এর আদর্শ অনুসরণের বিকল্প নেই। রাসূল (সা.) প্রতিশোধপরায়ণ ছিলেন না। নির্যাতনকারী মক্কাবাসীর দুর্দিনে মহানবী (সা.) প্রতিশোধ না নিয়ে তাদেরকে সহযোগিতা করেছিলেন। দুনিয়ায় দয়া ও ইনসাফের মাধ্যমে ইসলামকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করেছেন। আমরা যদি নবীর আদর্শের অনুশীলন করতে পারি, তাহলে সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভবপর হবে।

২৮ অক্টোবর ‘২৩, শনিবার, বাদ যুহর, সিলেট বিভাগীয় কার্যালয়ে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট (পূর্ব) জেলা আয়োজিত ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় মহানবী (সা.) এর আদর্শ ও বর্তমান বাস্তবতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা সভাপতি মুহাম্মদ জিল্লুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসাইন আহমদ এর পরিচালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ জেদ্দা শাখার সভাপতি জিবাল আহমদ ও আনজুমানে আল ইসলাহ ফ্রান্সের সদস্য হাফিজ মুহাম্মদ আব্দুর রব।

জেলা সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জায়দুর রহমানের স্বাগত বক্তব্যে সূচিত সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পূর্ব জেলা সহ-সভাপতি লাবিবুর রহমান লাভলু, মো. ফখরুল ইসলাম, মো. আব্দুল মালিক, সহ-সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, সহ-প্রশিক্ষণ সম্পাদক তাজ উদ্দিন, সাবেক সহ-প্রশিক্ষণ সম্পাদক আবু জাফর, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. আমিনুল এহসান জাবির, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ শরিফ উদ্দিন, ফেঞ্চুগঞ্জ উপজেলা সহ-সভাপতি মো. আব্দুল মোতালিব, জকিগঞ্জ পৌর সভাপতি ওবায়দুল হক, বিয়ানীবাজার উপজেলা সাধারণ সম্পাদক জফরুল আলম, জকিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মো.সাদিকুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা উত্তর শাখা সাধারণ সম্পাদক শিপু আহমদ, গোলাপগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা সাধারণ সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া, শাহপরান রহ.থানার সাধারণ সম্পাদক মাহবুব আহমদ, কানাইঘাট উপজেলা সহ-সাধারণ সম্পাদক রেদ্বওয়ান আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা সহ-সাধারণ সম্পাদক আব্দুল করিম, ইসমাঈল হোসেন, গোলাপগঞ্জ উপজেলা উত্তর শাখা সহ-সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসার সভাপতি তোয়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন, ফেঞ্চুগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ হুমায়দী, বিয়ানীবাজার উপজেলা সাংগঠনিক সম্পাদক, হাবিবুর রহমান হিফজুর, গোলাপগঞ্জ উপজেলা উত্তর শাখা সাংগঠনিক সম্পাদক তানভীর আহমদ, গোলাপগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা সাংগঠনিক সম্পাদক ফয়সাল মাহমুদ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281