place বাংলাদেশ শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

কাজী মাওলানা শাতির খান রহ. এর ৫ম তম ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন।

শেখ সাইফুল সিদ্দিকী
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ৩১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

অদ্য ২৬ অক্টোবর ২০২৩ ইংরেজী বৃহস্পতিবার ভাটেরা দারুস সুন্নাহ দাখিল মাদরাসার সাবেক সুপার কাজী মাওলানা শাতির খান রহ. এর ৫ম তম ঈসালে সাওয়াব মাহফিল স্থানীয় দারুস সুন্নাহ দাখিল মাদরায় অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী কর্মসূচীর মধ্যে সকাল ৯ ঘটিকায় মরহুমের কবর যিয়ারতের মধ্যদিয়ে মাহফিল শুরু হয়।

কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ এর সভাপতিত্বে এবং মাদরাসা’র সাবেক ছাত্র কাজী মোহাম্মদ আব্দুস সামাদ আজাদ ও মোঃ মুজিবুর রহমান এর যৌথ সঞ্চালনায় খতমে কুরআন ও খতমে বুখারী, খতমে দালাইলুল খাইরাত শেষে আলোচনা সভা দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নসিহত পেশ করেন হযরত মাওলানা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী ফুলতলী। তিনি তাঁর বক্তব্যে মাওলানা কাজী শাতির খান রহ. এর জীবনের নানা দিক তুলে ধরতে গিয়ে বলেন শাতির খান ছাহেব ছিলেন সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন নিবেদিত প্রাণ। আল্লামা ফুলতলী ছাহেব কিবলার রহ. এর সাথে ছিল তাঁর নিবিড় সম্পর্ক। তাঁর রেখে যাওয়া প্রত্যেকটি খেদমতকে যথাযথ আনজাম দেওয়ার প্রতি নির্দেশ দেন হাফিজ ফখরুদ্দিন চৌধুরী ফুলতলী।

দিন ব্যাপী কর্মসূচীর মধ্যে খতমে বুখারী মাহফিলে অংশগ্রহণ করেন ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসা’র প্রিন্সিপাল মাওলানা ফরিদ উদ্দীন আতহার, উপাধ্যক্ষ মাওলানা আব্দুল ওহাব, রবিরবাজার দারুস সুন্নাহ ফাজিল মাদরাসা’র প্রিন্সিপাল মাওলানা আব্দুল জব্বার, হিঙ্গাজিয়া সিনিয়র মাদরাসা’র প্রিন্সিপাল মাওলানা আব্দুল মুন্তাকিম, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসা’র প্রভাষক মাওলানা আব্দুল লতিফ, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসা’র সহকারী অধ্যাপক মাওলানা আবু বকর নুরী, আঙ্গুরা মহল আলিম মাদরাসা’র অধ্যক্ষ মোদাচ্ছির আহমদ, চৌধুরীবাজার আলিম মাদরাসা’র প্রিন্সিপাল মাওলানা আবুল বাশার, ভাটেরা দারুস সুন্নাহ দাখিল মাদরাসা’র সহ সুপার মাওলানা মুসতাক আহমদ, মানিকোনা দাখিল মাদরাসা’র সুপার মাওলানা আব্দুস শুকুর, মুসলিমাবাদ ইসলামিয়া আলিম মাদরাসা’র শিক্ষক হাফিজ মাওলানা ফাতির আলী, তালিমপুর দাখিল মাদরাসা’র সুপার মাওলানা আবু তাহের, মোশাহিদ আলী বালিকা দাখিল মাদরাসা’র সুপার মাওলানা ছালিম আহমদ, কুলাউড়া দারুস সুন্নাহ মডেল মাদরাসা’র সুপার মাওলানা খন্দকার অজিউর রহমান আসাদ, রবিরবাজার দারুস সুন্নাহ ফাজিল মাদরাসা’র প্রভাষক মাওলানা ফখরুল ইসলাম, মনসুর মোহাম্মদিয়া ফাজিল মাদরাসা’র প্রভাষক মাওলানা হাবিবুর রহমান, সাইফুল তাহমিনা আলিম মাদরাসা’র প্রভাষক মাওলানা সৈয়দ মওছুফ আহমদ, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসা’র প্রভাষক মাওলানা আবুল ফজল ত্বহা, সহকারি শিক্ষক মাওলানা জয়নাল আবেদীন, দক্ষিণ বাড়ন্তি দাখিল মাদরাসা’র শিক্ষক মাওলানা ছালেহ আহমদ, চৌধুরীবাজার আলিম মাদরাসা’র ভাইস প্রিন্সিপাল মাওলানা নাজমুল হোসেন, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল কাইয়ুম, কুলাউড়া জালালিয়া দাখিল মাদরাসা’র শিক্ষক মাওলানা ইয়াসিন আলী, ভাটেরা দারুস সুন্নাহ দাখিল মাদরাসা’র শিক্ষক আব্দুল মতিন, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা আবুল কালাম, মাওলানা কামরুল ইসলাম, রুহুল আমিন রাজু, ঘিলাছড়া ইসহাকিয়া দাখিল মাদরাসা’র শিক্ষক মাওলানা আহমদ আলী, হিঙ্গাজিয়া সিনিয়র মাদরাসা’র শিক্ষক আজির উদ্দিন, ইটাখলা জামে মসজিদের ইমাম মাওলানা ফয়সল আহমদ।

এছাড়াও দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে, ভাটেরা ইউনিয়ন আল ইসলাহর সভাপতি হাফিজ অলিউর রহমান ও সাধারণ সম্পাদক হিফজুর রহমান সিদ্দিকী’র তত্বাবধায়নে পবিত্র কুরআন শরীফের খতমে অংশগ্রহণ করেন ভাটেরা ও বরমচাল ইউনিয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক, মসজিদের ইমাম ছাহেবগন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী।

ধারাবাহিক মাহফিলের অংশ হিসেবে, ভাটেরা ইউনিয়ন তালামীযের সভাপতি মারুফ আহমদ জুয়েল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সিদ্দিকী, ও মাদরাসা’র সাবেক ছাত্র মাছুম আহমদ এর পরিচালনায় ভাটেরা ইউনিয়ন আল ইসলাহ, তালামীয এবং হুজুরের ছাত্ররা দালাইলুল খাইরাতে অংশগ্রহন করেন।

দিনব্যাপী মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ ফজলুল করিম, কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সদস্য শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী, ভাটেরা ডিগ্রী কলেজের প্রভাষক শাহিন আহমদ, ইউসুফ তৈয়বুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মসুদ করিম, ভাটেরা দারুস সুন্নাহ দাখিল মাদরাসা’র সহকারি শিক্ষক মাহতাব উদ্দিন, ফজলুল হক, মনসুর মোহাম্মদিয়া মাদরাসা’র শিক্ষক রাজু মিয়া, মৌলভীবাজার জেলা তালামীযের অফিস সম্পাদক ইসমাইল হাসান শাকিল, ভাটেরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইদুল ইসলাম পাখি, সদস্য আব্দুল মজিদ, সেলিম আহমদ, মখলিছুর রহমান, শাহ আব্দুল লতিফ, হেলান মিয়া, ভাটেরা ইউনিয়ন আল ইসলাহর সহ সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, ভাটেরা গার্লস স্কুলের শিক্ষক মাহবুব খান, কাউছার আহমদ মুন্না, ভাটেরা রাবার বাগান শ্রমিক ইউনিয়ের সাবেক সভাপতি লিলু মিয়া, বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দসহ মাদরাসা’র সাবেক বর্তমান শিক্ষক, শিক্ষার্থী, এলাকার মুরব্বিয়ান যুব সমাজ মাহফিলে উপস্থিত ছিলেন।

বাদ যুহর মিলাদ শরীফ ও মুনাজাত শেষে শিরনী বিতরনের মধ্য দিয়ে মুবারক অনুষ্ঠানের সমাপ্তি হয়।

  • দেশ, বিদেশ থেকে অনুষ্ঠানে যারা সার্বিক সহযোগীতা করেছেন সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাদরাসার সুপার মাওলানা মুজিবুর রহমান চৌধুরী।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281