place বাংলাদেশ বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক কুলাউড়ায় শিক্ষক-প্রাক্তন ছাত্রীর ঘটনা নিয়ে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সংবাদ সম্মেলন ফ্যাসিবাদী শক্তি আর মাথা উঁচু করে দাড়াতে পারবে না : এম এ মালেক এমপি ফেঞ্চুগঞ্জের পুলিশের বিশেষ মহড়া, ঈদে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ চেকপোস্ট অব্যাহত ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নুরুল হোসেন খোকন ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদ এর কমিটি গঠন

হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী ও লাইব্রেরি উদ্বোধন অনুষ্ঠান

শেখ সাইফুল সিদ্দিকী
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ২৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

অদ্য ৬ অক্টোবর ২০২৩ ইং রোজ শুক্রবার বিকাল ৩:০০ ঘটিকায় কুলাউড়া উপজেলার ভাটেরা হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী ও লাইব্রেরি উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ঢাকা সুপ্রিমকোর্টের আইনজীবী এবং সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনের সভাপতি জনাব এডভোকেট ড.খালেদ আহমেদের সভাপতিত্বে ও হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ইসলামনগর সৈয়দ সাজিদ পিয়ারা প্রাথমিক বিদ্যালয়র প্রধান শিক্ষক হাবিবুর রহমান ও ভাটেরা গার্লস স্কুল এন্ড কিডস ওয়ার্ল্ডের প্রধান শিক্ষক মাহবুব খানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব এ কে এম সফি আহমদ সলমান।

অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন অত্র বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র আব্দুল্লাহ বিন কামরুল এবং গীতা পাঠ করেন ২য় শ্রেণির ছাত্রী তনুশ্রী চক্রবর্তী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক পীযুষ চক্রবর্তী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা সুপ্রিমকোর্টের আইনজীবী জনাব মো: হাবিবুর রহমান, জনাব মৃদুল দত্ত, জনাব রিয়াজ আহমেদ, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট জনাব অমরেন্দ্র শংকর দেবরায়, ৩নং ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জনাব সাইদুল ইসলাম পাখি, হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মতছির খান, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক জনাব টুকন রাম বিশ্বাস।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম শামীম, ভাটেরা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব হামিদ খান, হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি জনাব কলিম মিয়া, ৩নং ভাটেরা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য মো: মজিদ নিয়া, সামাজিক ব্যক্তিত্ব জনাব আব্দুল মালিক চৌধুরী, আব্দুল লতিফ, আতিকুল ইসলাম মিন্টু, নজরুল ইসলাম রুহেল, কাতারস্থ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্দুল মালিক প্রমুখ।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক মোঃ শামীম খান, আজিজ আহমদ টুটু, আব্দুল মুনাইম জুরু, আব্দুল খালিক, লকুছ মিয়া, মুক্তার আলী, আবুল কালাম, সাইফুল সিদ্দিকী, সাহেদ আহমদ, গোপাল বিশ্বাস, শামসুল করিম জাহাঙ্গীর, সুনু মিয়া, জয়নাল মিয়া, দেলোয়ার হোসেন লিটন, মারুফ খান স্বপন সহ প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, অভিভাবক সদস্য বৃন্দ, সাবেক বর্তমান শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281