সিলেটের ফেঞ্চুগঞ্জে গত ১ মাস ধরে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ প্রসঙ্গে ফেঞ্চুগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
তার ধারাবাহিকতায় বিভিন্ন আন্দোলন চলে। সর্বশেষ ফেঞ্চুগঞ্জ নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াঙ্কা এক বিজ্ঞপ্তিতে ফেঞ্চুগঞ্জে রিকশা চলার বিষয় কিছু বিধিনিষেধ আরোপ করেন।
আজ ২২ সেপ্টেম্বর শুক্রবার দুপুরের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত ব্যাটারি চালিত রিকশা সমিতি’র বর্তমান (অঘোষিত) সভাপতি মো. সিপার মিয়া বলেন, কোন এক কুচক্রী মহল আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করছে। আমি নাকি বিকসা চালকদের কাছ থেকে ১৫০০ টাকা করে ভর্তি ফি নিচ্ছি। যা সম্পুর্ন বানোয়াট এবং আমাকে ফাসোনোর চেষ্টা।
তিনি আরও বলেন, ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করে আমাকে ফাসানোর চেষ্টা চলছে। এই অপরাধের সাথে যদি আমার কোন যোগসূত্র থেকে জনগণ আমার বিচার করবে।



