সিলেট ৩ আসনে নৌকার গুরুত্বপূর্ণ চমক আব্দুর রকিব মন্টু
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী সিলেট ৩ আসনের প্রায় ২৫ জন রয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হেভিওয়েট যদি বলা যায় তাহলে প্রথমেই বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট আব্দুর রকিব মন্টু, বি এম এ’র মহাসচিব ডাক্তার এহতেশামুল হক চৌধুরী দুলাল অন্যতম।
এর মধ্যে আলোচনার টেবিলে এখন ৩ উপজেলার ৩ নেতা। দক্ষিণ সুরমা থেকে বর্তমান সাংসদ হাবিব- বালাগঞ্জ থেকে দুলাল – ফেঞ্চুগঞ্জ থেকে মন্টু।
এই ৩ ভৌগোলিক রাজনৈতিক প্রেক্ষাপট বলে দিবে আগামী নির্বাচনে কে নৌকার মাঝি হবেন।
গত ১৫ ই সেপ্টেম্বর ১৬ ই সেপ্টেম্বর ১৭ ই সেপ্টেম্বর এডভোকেট আব্দুর রকিব মন্টু যেভাবে প্রচারণা চালিয়েছেন তাতে বোঝাই যাচ্ছে সিলেট ৩ আসনে নৌকার বৈঠা টানতে অনেক দৌড়ে ঝাপ আছে।
শেষ পর্যন্ত অপেক্ষায় কে হচ্ছেন সিলেট ৩ আসনের নৌকার মাঝি।



