place বাংলাদেশ শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

ফেঞ্চুগঞ্জে ব্যাটারি চালিত রিকশা চলতে দেওয়া হবে না: টিটু

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেটের ফেঞ্চুগঞ্জে বেশ কয়েকদিন ধরে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ এবং শিশুশ্রম নিষিদ্ধ করার দাবিতে পরিবহন শ্রমিক ঐক্য মিলে মোট ১৩ টি পরিবহন শ্রমিক সংগঠন নিয়ে ঐক্য পরিষদ গঠন করে।

সর্বশেষ গত ২৭ আগস্ট সংগঠনটির এক বিশাল সমাবেশে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ফেঞ্চুগঞ্জে ব্যাটারি চালিত যানবাহন এর বিষয়ে সুরাহা করার জন্য স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াঙ্কা এক বিজ্ঞপ্তিতে ফেঞ্চুগঞ্জে ব্যাটারি চালিত রিকশার চলাচল সম্পর্কে বিভিন্ন বিধি নিষেধ দেন।

কিছু সেই বিধিনিষেধ না মেনে উভয় পক্ষের এক এক সংঘাত ঘটে গত ১১ সেপ্টেম্বর। সেদিন ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী আতাউর রহমান বিষয়টি সমাধানের জন্য দুইদিনের সময় নেন। পরবর্তীতে পরিবেশ স্বাভাবিক হয়।

গতকাল বুধবার রাতে ফেঞ্চুগঞ্জের সকল পরিবহন মালিক এবং শ্রমিকদের নিয়ে এক বৈঠকে পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি রাসেল আহমেদ টিটু বলেন, ফেঞ্চুগঞ্জে কোন প্রকার ব্যাটারি চালিত যানবাহন চলবে পারবে না। এতে আমাদের বিদ্যুতের অনেক ক্ষতি হচ্ছে। পূর্বে (পেডেল) চালিত বিকশা চলতে কোন আপত্তি নেই।

তিনি আরও বলেন – যেহেতু ব্যাটারি চালিত যানবাহন আইনিভাবে অবৈধ সে কারণে কিভাবে তারা হাজার হাজার গাড়ি ফেঞ্চুগঞ্জে চালায়। তিনি আরও বলেন – আমরা ১০ লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনি। সরকারের ট্যক্স দেই। প্রতিদিন ৫ টি সিএনজি দিন রাত পুলিশ ডিউটিতে যায়। আমরা সেবা দেই। তাহলে কেন অবৈধ যানবাহন আমাদের এলাকায় চলছে। এ বিষয়ে তিনি স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281