place বাংলাদেশ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

কুলাউড়ায় এসএসসি ও দাখিল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

কুলাউড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ২৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

কুলাউড়ায় চলতি বছরের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সহ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে সামাজিক সংগঠন আলোর নিশান ব্রাহ্মণ বাজার।

(২৬ আগষ্ট) শনিবার দুপুরে ব্রাহ্মণ বাজার জালালাবাদ উচ্চ বিদ্যালয় মিলানায়তনে আলোর নিশানের সিনিয়র সহ-সভাপতি মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাঈদ আহমদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, ঠিকানা গ্রুপ অব মিডিয়ার চেয়ারম্যান এম এম শাহীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খাঁন সাহেদ, প্রেসক্লাব কুলাউড়ার সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, ইউসুফ তৈয়বুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাশহুদ আহমদ, জালালাবাদ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শ্যামল দেব রায়, হিঙ্গাজিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা শাহিদ খাঁন, প্রেসক্লাব কুলাউড়ার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জসীম চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী হুমায়ারা রহমান মৃদুলা। শুভেচ্ছা বক্তব্য দেন ইউসুফ তৈয়বুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেমা জান্নাত প্রমি, জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আবির ইবনে হাই।

এছাড়াও উপস্থিত ছিলেন দুবাই প্রবাসী মাজহারুল ইসলাম, শরীফপুর ইউনিয়ন তালামীযের সভাপতি কামরুল ইসলাম, ব্রাহ্মণ বাজার ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক হাফিজ মিসবাহুর রহমান, আলোর নিশানের উপদেষ্টা মীর খোকন, অর্থ সম্পাদক মারুফ আহমদ, সদস্য আতিক আহমদ, কামরান ইসলাম, আব্দুল্লাহ আল তানিম, শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রী সহ বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দ।

উল্লেখ্য জিপিএ-৫ প্রাপ্ত সহ দেড় শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281