place বাংলাদেশ বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ 

তালামীযে ইসলামিয়া ছাত্রসমাজকে রাসূল (সা.) এর আদর্শ অনুশীলনে উদ্বুদ্ধ করছে :মনজুরুল মহসিন

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৩২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

তালামীযে ইসলামিয়া ছাত্রসমাজকে রাসূল (সা.) এর আদর্শ অনুশীলনে উদ্বুদ্ধ করছে
—–মনজুরুল করিম মহসিন

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনজুরুল করিম মহসিন বলেন, রাসূল (সা.) এর আনুগত্য হিদায়াতের পথ উম্মুক্ত করে। আল্লাহর আনুগত্যের পরপরই তাঁর হাবীব (সা.) এর আনুগত্য করা স্বয়ং আল্লাহর নির্দেশ। তাঁর মধ্যে ছিলো সকল নবী-রাসূলের গুণাবলির সমাহার। জাহেলিয়াতের ঝঞ্ঝা-বিক্ষুব্ধ পরিবেশে আল্লাহ’র হাবীব (সা.) এর আগমনে দুনিয়ার যমীনে শান্তির সুবাতাস বয়ে গিয়েছিলো। তিনি দ্বীন ইসলাম প্রতিষ্ঠার জন্য ত্যাগ স্বীকার করেছেন; শরীরের খুন মুবারক ঝরিয়েছেন। এই ত্যাগ সম্পর্কে জানার জন্য তাঁর মহান আদর্শ অনুশীলন করার আবশ্যকীয়তা আমাদের রয়েছে। দ্বীন প্রতিষ্ঠায় তাঁর ত্যাগের ইতিহাস জানার মাধ্যমে তাঁর মুহাব্বাত আমাদের হৃদয়ে আরও বদ্ধমূল হবে। তাঁর ইনসাফ ও বদান্যতার ঘটনাগুলো জানার মাধ্যমে আমাদের হৃদয়ের হীনমন্যতা দূরীভূত হবে। তালামীযে ইসলামিয়া এই লক্ষ্যে ছাত্রসমাজকে নবীপ্রেমে উদ্বুদ্ধ হতে এবং তাঁর আদর্শের অনুশীলন করার জন্য প্রেরণা যুগিয়ে যাচ্ছে।

২৫ আগস্ট’২৩, শুক্রবার বিকেলে নগরীর চৌহাট্টাস্থ এক অভিজাত রেস্টুরেন্টের হলরুমে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ২৭নং ওয়ার্ড আয়োজিত রাসূল (সা.) এর আদর্শ অনুসরণে আমাদের করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা জুয়েল আহমদ লতিফী।

শাখা সভাপতি তোফায়েল শাহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরকান খান মোহন এর সঞ্চালনায় সেমিনারে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক হুসাইন আহমদ।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগরীর সহ-সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসাইন সামাদ, সহ-প্রচার সম্পাদক আরিফ মাহমুদ জামি, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হাসান রাসেল ও সদস্য জায়দুল ইসলাম।

শাখা সহ-সাধারণ সম্পাদক হুমায়ুন রশীদ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত সেমিনারে বিশেষ হিসেবে উপস্থিত ছিলে কুচাই ইউনিয়ন আল ইসলাহ’র সভাপতি এম. বুজায়েল আহমদ, সংগঠনের ২৭নং ওয়ার্ড শাখার সাবেক সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, রুহুল আমিন, ২৫নং ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ ও গোটাটিকর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছুরুক আহমদ।

এসময় আরও উপস্থিত ছিলেন শাখা সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আরিফ, প্রচার সম্পাদক মারজান আহমদ, অর্থ সম্পাদক আবিদ মাহমুদ সামি, সহ-অফিস সম্পাদক আজিম উদ্দিন শাকিল, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাহমুদুল হাসান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জীবান শাহ তোয়েল, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক মহসিন আহমদ জুমেল, সদস্য- সামাউন রশীদ, জবরুল ইসলাম, সাহেদ আহমদ, আবির মাহমুদ সানী, ইমদাদ আহমদ, আব্দুল হাসিব, তারেক আহমদ, আফসাব আহমদ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281