সিলেটের ফেঞ্চুগঞ্জে ৩ নং ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত ধারণ গাজীপুর পয়েন্টে ২১ আগস্ট সকাল ৬:৩০ মিনিটের সময় দিনার মিয়াকে তার দোকানে হামলা করা হয়। এ সময় হামলা চালায় নুরুল আহমেদ এবং তার বড় ভাই জয়নুল দোকানে ভাঙচুর চালান। এ সময় অঅভিযোগকারী দিনার মিয়া (৫৬) জানান, আমি ফজরের নামাজের পরে দোকান খুলি, হঠাৎ আক্রমণ করা হয়। আমার ক্যাশে ৫ লক্ষ টাকা ছিল তা তারা নিয়ে গেছে।
নুরুল আহমেদ জানান, এটা আমাদের পারিবারিক ভূমি সংক্রান্ত সমস্যা। এ বিষয়ে আমার চাচা দিনার মিয়া বিষয়টি অন্যভাবে মোড় নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে ৩ নং ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মনা জানান, আমাকে বিষয়টি অবহিত করলে আমি ব্যবস্থা গ্রহণ করব।
পরবর্তীতে দিনার মিয়া ফেঞ্চুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানা যায়।



