place বাংলাদেশ বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ 

দ্বিতীয় বারের মতো জেলার শ্রেষ্ঠ এএসআই কুলাউড়া থানার রুমান মিয়া

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ২৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

দ্বিতীয় বারের মতো মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন কুলাউড়া থানার মো: রুমান মিয়া তিনি জেলার মধ্যে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামীলকারী অফিসার হিসেবে এই স্বীকৃতি পান, এর আগে তিনি এ বছরের জানুয়ারি মাসেও শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছিলেন। শ্রেষ্ঠ এএসআই রুমান মিয়া বলেন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপঙ্কর ঘোষ স্যার, থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক স্যারের নেতৃত্বে থানা এলাকার আইন শৃঙ্খলার উন্নতি, অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, অধিক হারে ওয়ারেন্ট তামিল, চোরাই গাড়ী উদ্ধারে সহায়তা, নারী নির্যাতন ও ইভটিজিং রোধ, চুরি-ডাকাতি রোধসহ অপরাধ নিয়ন্ত্রনে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য আমাকে জুলাই মাসে জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত করা হয়েছে। বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টার কর্তৃক পুরস্কার প্রদানের অভিন্ন মানদন্ডের আলোকে গত জুলাই মাসের জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামীলকারী অফিসার হিসেবে তিনি যৌথভাবে জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে ভূষিত হন। (৭ আগষ্ট ) সোমবার দুপুরে জেলা পুলিশের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননা ক্রেস্ট ও ধন্যবাদ পত্র তুলে দেন জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম বার ।

এ সময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার , (ক্রাইম ও অপারেশন) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমল আলী সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এক প্রতিক্রিয়ায় শ্রেষ্ঠ এএসআই রুমান মিয়া বলেন, আমার এ অর্জনের জন্য জেলা পুলিশ সুপার মো.মনজুর রহমান স্যারের ও অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার এ অর্জনে থানার সকল অফিসার ও সদস্যদের অকুণ্ঠ সহযোগিতা ছিল। গত জুলাই মাসে সাজা এবং ওয়ারেন্ট সহ অনেক মামলা নিষ্পত্তি হয়। এছাড়া মাদক উদ্ধার, বিট পুলিশিং কার্যক্রম জোরদার ছিলো।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281