place বাংলাদেশ বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক কুলাউড়ায় শিক্ষক-প্রাক্তন ছাত্রীর ঘটনা নিয়ে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সংবাদ সম্মেলন ফ্যাসিবাদী শক্তি আর মাথা উঁচু করে দাড়াতে পারবে না : এম এ মালেক এমপি ফেঞ্চুগঞ্জের পুলিশের বিশেষ মহড়া, ঈদে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ চেকপোস্ট অব্যাহত ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নুরুল হোসেন খোকন ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদ এর কমিটি গঠন

এসএসসি’তে স্কুলের একমাত্র ছাত্রীটিও পাস করতে পারেনি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ৪১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের পুর্ব কুমরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের একমাত্র পরীক্ষার্থীটিও ফেল করেছে।

শুক্রবার (২৮ জুলাই) চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলাফলে ওই বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয়া একজন মাত্র শিক্ষার্থী তাও পাস করেনি। এদিকে অন্যান্য শ্রেণির শিক্ষার্থীসহ অভিভাবকগণ পড়েছেন হতাশায়।

জানা যায়, ওই স্কুলে পরীক্ষায় অংশগ্রহণের জন্য এবার মোট দুজন ফরম পূরণ করলেও পরীক্ষায় অংশগ্রহণ করেছে একজন মাত্র ছাত্রী। সেও ফেল করাতে অভিভাবকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এদিকে মানবিক বিভাগ থেকে ফেল করা ওই ছাত্রীর নাম জানাতে রাজি হননি শিক্ষকরা।

খোঁজ নিয়ে জানা গেছে, পূর্ব কুমরপুর আর্দশ উচ্চ বিদ্যালয়টি নন এমপিওভুক্ত। এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে রেজিস্ট্রেশন করে মাত্র দুজন শিক্ষার্থী। এর মধ্যে আবার একজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। একজন ছাত্রী পরীক্ষায় অংশ নিলেও সেও পাস করতে পারেনি।

পুর্ব কুমরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজুল ইসলাম বলেন, আমার প্রতিষ্ঠানটি নন এমপিওভুক্ত। এবার এসএসসি পরীক্ষায় দুজন পরীক্ষার্থী ফরম পূরণ করলেও একজন পরীক্ষা দিয়েছে, সেও ফেল করেছে। ওই ছাত্রীর বিষয়ে বিস্তারিত পরে জানাতে পারব। বর্তমানে তার নামটি আমার মনে নেই।

জেলা শিক্ষা কর্মকর্তা মো. সামছুল আলম জানান, এ সমস্ত স্কুলের বিষয়ে বোর্ড ব্যবস্থা নিয়ে পাঠদান বন্ধ করতে পারে। তাছাড়া আমিও লিখব বোর্ড বরাবর এই স্কুলটির বিষয়ে।
এদিকে কুড়িগ্রামের ফলাফলের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বিস্তারিত সিট হাতে পাইনি। হাতে পেলে বিস্তারিত জানাতে পারব।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281