place বাংলাদেশ শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

মিলি প্লাজা দোকান চুরির ঘটনায় আটক ১

শেখ সাইফুল সিদ্দিকী
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ২৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

মৌলভীবাজারের কুলাউড়ার সর্ববৃহৎ মার্কেট মিলিপ্লাজার দুটি মোবাইল দোকান চুরির সাথে জড়িত একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুন) রাতে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেকের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ, এসআই অপু কুমার দাশ গুপ্ত, এএসআই মোঃ তাজুল ইসলামসহ পুলিশর একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকা থেকে চোর মামুন মিয়াকে গ্রেপ্তার করা হয়। চোর মামুন শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট এলাকার বাসিন্দা মৃত লিয়াকত আলীর ছেলে।
চোর মামুন পুলিশের কাছে জিজ্ঞাসাবাদে জানায়, বানিয়াচং এবং কুমিল্লা মুরাদনগর থানা এলাকার অন্যান্য মোবাইল চোরদের সাথে নিয়ে গত ১ জুন সকালে কুলাউড়ার মিলিপ্লাজা মার্কেটের দুটি মোবাইলের দোকান থেকে তারা ফোন চুরি করেছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুছ ছালেক বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে শুক্রবার সকালে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আসামীর বিরুদ্ধে শ্রীমঙ্গল, শায়েস্তাগঞ্জ, কুমিল্লা লাকসাম, কুলাউড়াসহ বিভিন্ন থানা এলাকায় ডাকাতি এবং মোবাইল চুরির ৭-৮ টি মামলা রয়েছে। মিলিপ্লাজায় চুরির সাথে জড়িত অন্য আসামীদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ১ জুন সকালে শহরের মিলি প্লাজার ২য় তলায় অবস্থিত দুটি মোবাইলের দোকান জুনেদ টেলিকম ও আপন টেলিকম নামের ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙে প্রায় কয়েক লাখ টাকার স্মার্টফোনসহ মূল্যবান পণ্য চুরি করে নিয়ে যায় ৫/৬ জনের সংঘবদ্ধ চক্র। এরপর জড়িতদের গ্রেপ্তার ও চুরি হওয়া মালামাল উদ্ধারে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র ও পুলিশ প্রশাসনের সাথে পৃথকভাবে বৈঠক করেন ব্যবসায়ী কল্যাণ সমিতি নেতৃবৃন্দরা। এরপর ১১ জুন মিলিপ্লাজার ব্যবস্থাপনা কার্যালয়ে সংবাদ সম্মেলন ও ১৩ জুন দোকান পাঠ বন্ধ করে মার্কেটের সামনে দুই ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করে ব্যবসায়ী সমিতি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281