place বাংলাদেশ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ 

বালাগঞ্জে স্কুল শিক্ষার্থী সুমাইয়া হত্যা’র প্রতিবাদে মানববন্ধন

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল
  • প্রকাশের সময় : সোমবার, ৮ মে, ২০২৩
  • ৪৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেটের বালাগঞ্জ উপজেলার বাণীগাও মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া বেগম হত্যার প্রতিবাদে এবং হত্যার সাথে জড়িতদের দ্রুত বিচার দাবিতে বালাগঞ্জ উপজেলাব্যাপী সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

৮ মে সোমবার সকাল থেকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্কুল, মাদরাসা এবং কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচিতে শিক্ষার্থীরা তাদের নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং স্থানীয় প্রশাসনের সেচ্চাচারিতাকে দোষারোপ করেন। শিক্ষার্থীরা জানান, আমাদের বোন সুমাইয়াকে নির্মমভাবে গত দেড়মাস আগে হত্যা করা হয়। কিন্তু এখন পর্যন্ত কোন আসামীকে সনাক্ত করে আইনের আওতায় আনতে পারেনি বালাগঞ্জ থানা পুলিশ।

শুধু শিক্ষার্থী নয় বরং এদিন আরও মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন সহ পেশাজীবি ব্যক্তিরাও।

এ বিষয়ে জানায়, গত ২২ মার্চ বালাগঞ্জ উপজেলা বোয়ালজুর ইউনিয়নের বাণীগাঁও এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে পড়ুয়া দশম শ্রেণির ছাত্রী সুমাইয়া খুন হয়। পেকুয়া ব্রিজের আশপাশ ঝোঁপ-জঙ্গল থেকে বিকেলে তাঁর লাশ উদ্ধার করে বালাগঞ্জ থানা পুলিশ। ২৩ মার্চ নিহতের ভাই ইসকন্দর মিয়া বালাগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলা নং-০৬। সুমাইয়া বোয়ালজুর ইউনিয়নের নুরপুর (হেকিম আলী) গ্রামের আইন উল্যার কনিষ্ঠ মেয়ে।

আরও জানা যায় তখন, সুমাইয়া হত্যা মামলায় সন্দেহজনক ভাবে লিটন মিয়া নামের একজন কে আটক করে বালাগঞ্জ থানা পুলিশ। আটককৃত লিটন মিয়া (৩৫) বোয়ালজুর ইউনিয়নের মোবারকপুর (ঘাগরাকান্দি) গ্রামের মানিক মিয়ার ছেলে।

কিন্তু কয়েকদিন পর আসামীরা জামিনে বেরিয়ে আসে। এ নিয়ে দেখা দেয় বিভিন্ন মহলে ক্ষোভ। যার পরিপ্রেক্ষিতে সুমাইয়া হত্যার পেছনে জড়িত আসামীদের দ্রুত তদন্ত করে আইনের আওতায় আনার আহবান জানান শিক্ষার্থী সহ অভিভাবক এবং স্থানীয় ব্যক্তিবর্গ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281