place বাংলাদেশ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ১০

জালালাবাদ ভিউ ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ১০৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

মাগুরার মহম্মদপুরে মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার বিকালে উপজেলার মাছিনাগড়া গ্রামের উত্তরপাড়া বাইতুল নূর জামে মসজিদের কমিটি গঠন কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষের ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার বাবুখালি ইউনিয়নের মাছিনাগড়া গ্রামের উত্তরপাড়া বাইতুল নূর জামে মসজিদের কমিটি গত ১৩ মাস আগে বিলুপ্ত ঘোষণা করা হয়। পরবর্তী কমিটি গঠন করা নিয়ে মাছিনাগড়া গ্রামের আবু বক্কর শেখের ছেলে মো. মোস্তাফিজুর রহমান এবং একই গ্রামের মৃত আজিজ সরদারের ছেলে খয়ের সরদারের বিরোধ চলে আসছিল।

গত ১৯ জুন জুমার নামাজ শেষে ৯৫ জন মুসল্লির স্বাক্ষরিত এবং খয়ের সরদারের উপস্থিতিতে একটি নতুন কমিটি গঠন করা হয়।

এ কমিটিতে মাছিনাগড়া গ্রামের মৃত সুজাউদ্দিন শেখের ছেলে মো. বাবু শেখকে সভাপতি এবং একই গ্রামের আলেক শেখের ছেলে মো. লাবলু মিয়াকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

গত শুক্রবার জুমার নামাজ শেষে মুসল্লিরা নতুন কমিটির কাছে সব হিসাব-নিকাশসহ দায়িত্ব বুঝে দিতে মসজিদের ভেতরে মিটিংয়ে বসেন। মিটিং চলাকালীন খয়ের মিয়া ও সাহেব আলী দাঁড়িয়ে উচ্চস্বরে এ কমিটি মানি না বলে মসজিদ থেকে বের হয়ে গালিগালাজ করতে থাকেন।

পরে মসজিদের ভেতরে থাকা সাধারণ মুসল্লিরা তাদের তাড়া করেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে উভয়পক্ষের সমর্থকরা সংগঠিত হয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের ১০ জন আহত হন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় মো. হাসিব মোল্যা, আতিয়ার রহমান, ফজলুর রহমান, খয়ের আলীকে মহম্মদপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ও মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সংঘর্ষকৃত এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানা গেছে।

জালালাবাদ /৪৭৮৯

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281