place বাংলাদেশ শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

শিলাবৃষ্টিতে ফেঞ্চুগঞ্জে কৃষির ব্যাপার ক্ষতি

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল
  • প্রকাশের সময় : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ৪৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

সিলেটে (৩ এপ্রিল) গভীর রাতে সিলেটজুড়ে প্রচন্ড শিলাবৃষ্টি হয়। যা প্রায় আধাঘন্টা স্থায়ী ছিল। এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা। এর মধ্যে উপজেলা কৃষি অফিসের তথ্যমতে ৪০৩০ হেক্টর জমির মধ্যে ২৭৯৪ (বুরো) হেক্টর জমির ক্ষতি হয়। এর মধ্যে ৪৬০ হেক্টর সবজি আবাদি জমির ৩৬৮ এবং প্রদর্শণী প্লটের ১৭২ হেক্টর এর পুরোটাই ক্ষতিগ্রস্ত হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুমন্ত রুদ্র পাল জৈন্তা বার্তাকে জানান, শিলাবৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষকদের। এর মধ্যে প্রায় ধান কাটার উপযোগী ধান প্রায় নষ্ট হয়ে গেছে। পাশাপাশি সবজি চাষীরাও এর অন্তর্ভুক্ত। যার ফলে তাদের ক্ষতির পরিমাণও অনেক।

কৃষির জন্য অন্যতম এলাকা ফেঞ্চুগঞ্জের গাল্লী বিল, চাতল বিল সহ উত্তর কুশিয়ারা ইউনিয়নের কিছু ছোট ছোট হাওর। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে গাল্লীবিল ও এর আশেপাশের এলাকায়। এর প্রধান কারণ সেখান দিয়ে প্রথম বাতাস ঢুকে এবং পরবর্তীতে তা পুরো এলাকাজুড়ে ছড়িয়ে যায়। এছাড়াও হাকালুকি হাওরেও ধানের ব্যাপকভাবে ক্ষতি হয়েছে।

কৃষকদের তথ্যমতে জানা যায়, আর মাত্র এক সপ্তাহ পরে তারা ধান কাটার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু এক ঝড়ে তাদের এখন কপালে দুঃখের ভাজ। শুরু কৃষি নয় এর পাশাপাশি ফেঞ্চুগঞ্জের বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়ার খবর পাওয়া গেছে। এছাড়াও বিভিন্ন আধাপাকা ঘরের চাল বাতাসে উড়িয়ে নিয়ে যায়।

অন্যদিকে এমন ক্ষতির ফলে স্বাভাবিক সবজির বাজার এবং চালের বাজারে তার প্রভাব পড়তে পারে বলে আশংকায় রয়েছেন স্থানীয় মানুষ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281