আসন্ন ১৬ ই মার্চ অনুষ্ঠিত ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫ টি ইউনিয়নের নির্বাচনে একমাত্র ৪ নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদে জাপা অংশ নিচ্ছে। সেখানে তাদের প্রার্থী ফেঞ্চুগঞ্জ যুব সংহতির যুগ্ন আহবায়ক সুহেল উদ্দিন। তিনি লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিবেন। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের স্বাক্ষরিত মনোনয়ন ফরম এবং প্রতীক পেয়েছেন সুহেল উদ্দিন।
উল্লেখ্য ৪ নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন সুহেল উদ্দিন।





