বীর মুক্তিযোদ্ধা সুবেদার অবঃ আব্দুল আজিজের পূত্র ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি ও সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর চেয়ারম্যান আব্দুল হাই নন্না সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর চেয়ারম্যান পদে দায়িত্ব পাওয়ার পর থেকে প্রতিটি এলাকার বৈদ্যুতিক সমস্যা নিরসনে প্রতিদিন পল্লী বিদ্যুতের কর্মচারীদের মত গ্রাহকদের ঘরে ঘরে গিয়ে তাদের সুবিধা অসুবিধার খোঁজ নিচ্ছেন।
এর ধারাবাহিকতায় ২৩ জানুয়ারি গোলাম মৌলা মিয়ার বাড়ির সামনে ফকির পাড়া পাঞ্জেগানা মসজিদে লাইনের ব্যবস্থা পরিদর্শন করেন। সাবেক ইউপি চেয়ারম্যান ছোটন মিয়ার বাড়ির ঝুঁকিপূর্ণ লাইন ফরিদপুর, আমিনুল ইসলাম জালাল মিয়ার বাড়ির সামনের অভারলোড ট্রান্সমিটার পরিদর্শন করেন। পাশাপাশি নারাইনপুর – নোয়াগাও- রোকনপুর – দনারাম বাজারে মেইন রোডে থাকা খুটি পরিদর্শন ও সারানোর ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন। বীর মুক্তিযোদ্ধা রউফ হোসেনের ঘরের উপর থেকে লাইন অপসারণ করার পদক্ষেপ নেন।
উল্লেখ্য রোকনপুর রাস্তার উপরে খুটি নিয়ে এলাকাবাসী সাংবাদিকদের অবহিত করলে তা পল্লী বিদ্যুতের নজরে আসে।
আব্দুল হাই নন্না জানান, আমার উদ্যেশ্য মানুষ যেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পায়। পাশাপাশি মানুষের সুবিধা অসুবিধা বিবেচনা করতে হবে। হ্যাঁ অবশ্যই প্রতিটি সমস্যার পেছনে একটা সমাধান রয়েছে। এজন্য সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে কাজ করি তাহলে আমরা নিজেরা বিদ্যুৎ সুবিধা পাব। পাশাপাশি সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর জিএম আখতারুনুজ্জামান লস্কর, ফেঞ্চুগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মুনতাসিম বিল্লাহ, সহ সকল কর্মকর্তা কর্মচারীদের নিয়ে তিনি সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর অধীনে যেকোনো জায়গায় সমস্যা নিরসনে সর্বদা প্রস্তুত রয়েছেন বলে জানান। এর পাশাপাশি ফেঞ্চুগঞ্জের যেকোনো জায়গায় রাস্তায় বৈদ্যুতিক খুটি বা ভেরেল সংক্রান্ত সমস্যা নিরসনে তার সাথে এবং সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর সাথে যোগাযোগ করতে অনুরোধ জানান। তিনি আরও বলেন আমি চাই, আমার অধীনে থাকা সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর সকল গ্রাহক যেন নিরবিচ্ছিন্ন এবং ত্রুটিহীনতা ছাড়া বিদ্যুৎ ব্যবহার করতে পারে। আমি যতদিন এই পদে থাকব চেষ্টা করে যাব ফেঞ্চুগঞ্জ সহ অধীনস্থ এলাকার বিদ্যুৎ যেন একটি আধুনিক ও মডেল হিসেবে দাড় করাতে পারি। এজন্য তিনি সর্বপরি সমাজের সুশীল সমাজের পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ আব্দুল হাই নন্না, গত করোনা মহামারী, বন্যা সহ বিভিন্ন দুর্যোগের সময় তার মানবিকতার পরিচয় দিয়ে এসেছেন। তিনি সর্বপরি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান বলে জানান।



