place বাংলাদেশ শনিবার, ০২ মে ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মহান মে দিবস : প্রবাসীদের শ্রম অধিকার নিশ্চিত করতে হবে – হাবিবুল ইসলাম এনাম চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গোলাপগঞ্জে ছাত্রলীগের জীবন বৃত্তান্ত সংগ্রহ,আনন্দ উল্লাসে নেতাকর্মী

রাসেল আহমেদ
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ৫০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

দীর্ঘ ১৮ (দেড়যুগ) বছর কমিটিহীন অবস্থায় পড়ে আছে গোলাপগঞ্জ উপজেলা, পৌর ও ঢাকাদক্ষিন সরকারি কলেজ ছাত্রলীগ কমিটি। এ অবস্থায় চরম হতাশায় অনেকেই যখন হা-পিত্যেশ করছেন, ঠিক তখনই সক্রিয় হয়ে উঠেছে সিলেট জেলা ছাত্রলীগ।তারা গোলাপগঞ্জের তিনটি ইউনিটকে আরও শক্তিশালী করতে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছেন।

শনিবার (২৬ নভেম্বর) বিকেলে প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে তারা নেতৃত্বে আসতে ইচ্ছুকদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করেছেন। হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি সাধারণ সিভি সংগ্রহের কর্মসূচিটাকে অসাধারণ রূপ দিয়েছে। অনেকেই একে সম্মেলন বলেও মনে করেছেন।

সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ জীবন বৃত্তান্ত সংগ্রহ করেন।

গোলাপগঞ্জ পৌরমিলনায়তনে অনুষ্ঠিত প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন নাজমুল ইসলাম। রাহেলে সিরাজের পরিচালনায় অনুষ্ঠিত এই অধিবেশনে বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ ও নাঈম আহমদ।

সভায় স্থানীয় ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। এসময় বক্তারা আশা প্রকাশ করেন, দীর্ঘদিন কমিটিহীন গোলাপগঞ্জ  উপজেলা পৌর ও ঢাকাদক্ষিন সরকারি কলেজ ছাত্রলীগে এখন প্রাণের সঞ্চার হয়েছে। সিভি সংগ্রহ উপলক্ষ্যে ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে রীতিমতো উৎসবের আমেজ বিরাজ করছে। এই আগ্রহ ও উৎসাহ ধরে রেখে যোগ্য নেতৃত্ব বাছাইয়ের মাধ্যমে গোলাপগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করে এগিয়ে নিতে হবে।

তারা এ ব্যাপারে আওয়ামী লীগসহ স্থানীয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে নেতৃত্ব বাছাইয়ের আহ্বান জানান।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে গোলাপগঞ্জের এই তিনটি ইউনিটের নেতৃত্বে আসতে ইচ্ছুক ছাত্রলীগ নেতাদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করেন জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ।

কমিটির ব্যাপারে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের একাধিক নেতা প্রতিবেদকের সাথে আলাপকালে বলেন, গোলাপগঞ্জ রাজনীতির জন্য সিলেটের একটি গুরুত্বপূর্ণ উপজেলা। এই উপজেলায় সৎ, ত্যাগী এবং যোগ্যতা সম্পন্নদের নেতৃত্বে নিয়ে আসতে পারলে ছাত্রলীগ আরও গতিশীল হবে। আমাদের প্রত্যাশা, সংশ্লিষ্টরা বিষয়গুলো বিবেচনা করবেন।

জেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ জানিয়েছেন, নেতৃত্বে আসতে ইচ্ছুক প্রচুর নেতার জীবন বৃত্তান্ত সংগ্রহ করা হয়েছে। এখন এগুলো যাচাই বাছাই করা হবে। এরপর স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে আলাপ করে আমরা যতদ্রুত সম্ভব গোলাপগঞ্জের তিনটি ইউনিটের কমিটি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, এর আগে ২০০৫ সালে সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করেছিলো গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ। খায়রুল হককে সভাপতি ও রুহিন আহমদ খানকে সাধারণ সম্পাদক করে গঠিত হয়েছিল সেই কমিটি। পরে ২০০৭ সালে রুহিন পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করতে সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেন। নতুন সাধারণ সম্পাদক হিসেবে শপথ নেন এম.এ ওয়াদুদ এমরুল। সেই কমিটির মেয়াদ শেষ হওয়ার পর থেকে কমিটিহীন গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281