place বাংলাদেশ শনিবার, ০২ মে ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মহান মে দিবস : প্রবাসীদের শ্রম অধিকার নিশ্চিত করতে হবে – হাবিবুল ইসলাম এনাম চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বালিঙ্গা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

রাসেল আহমেদ
  • প্রকাশের সময় : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ৬০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিক্ষার্থীদের সার্বিক মানোন্নয়ন বৃদ্ধি, পাঠদানে নিয়মিত ও মনোযোগী করা, অপেক্ষাকৃত দুর্বল ও অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য গৃহিত পদক্ষেপ বাস্তবায়নের সুবিধার্থে অভিভাবকদের নিয়ে বিয়ানীবাজারের বালিঙ্গা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. তুহেল আহমদ চৌধুরী। উক্ত বিদ্যালয়ের শিক্ষক জহুরুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দলিল উদ্দিন, অভিভাবক সদস্য ফখরুল ইসলাম ও আবুল কালাম, দাতা সদস্য জিল্লুর রহমান খান, অভিভাবক সদস্য সামছুদ্দিন চৌধুরী ও নুরুল ইসলাম, শিক্ষানুরাগী সদস্য ফখরুল ইসলাম, শেওলা ইউপি আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী আমিন উদ্দিন ময়না, বিদ্যালয়ের শিক্ষক বাহার উদ্দিন, শেওলা ইউপির সাবেক চেয়ারম্যান হাজী আখতার হোসেন খান (জাহেদ) , ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল ইসলাম, সামছুল হক চৌধুরী, মামুন রাজা চৌধুরী, রাহাত হোসেন চৌধুরী রাজু প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন ও নৈতিক আচরণ সম্পর্কিত বিভিন্ন পরামর্শ প্রদান করেন। তাছাড়া সবধরনের সমস্যা সমাধানসহ অভিভাবকদের বিদ্যালয় ও নিজ নিজ সন্তানদের প্রতি আন্তরিক ভূমিকা রাখার অনুরোধ জানিয়ে সভা থেকে আসা অভিভাবকদের সুচিন্তিত মতামত, পরামর্শ ও দিকনির্দেশনাসমূহ দ্রুত বাস্তবায়ন করে আরো শিক্ষার মানোন্নয়ন করা হবে মর্মে অভিভাবকবৃন্দকে আশ্বস্থ করেন তারা।

স্থানীয় এলাকায় শিক্ষা বিস্তারের লক্ষ্যে কুশিয়ারা নদী তীরবর্তী শেওলা ইউনিয়নের বালিঙ্গা এলাকায় ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয় বালিঙ্গা উচ্চ বিদ্যালয়। এরপর থেকেই এই শিক্ষা প্রতিষ্ঠানটি এতদ্বঞ্চলে শিক্ষার আলোকবর্তিকা হয়ে আলো ছড়িয়ে যাচ্ছে৷ আগামীতে এই মাধ্যমিক বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন সাধনের পাশাপাশি প্রতিষ্ঠানটিকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে রূপান্তরিত করার স্বপ্ন দেখছেন সংশ্লিষ্টরা।

অভিভাবক সমাবেশের শেষাংশে বিদ্যালয় পরিচালনা পর্ষদের পক্ষ থেকে নতুন দাতা সদস্য জনাব তারেক আহমদ খানকে সম্মাননা প্রদান করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ অভিভাবকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281